প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পেয়ে আপ্লুত উপাচার্য, লিখলেন— ‘জীবনের অন্যতম অর্থবহ অধ্যায় রচিত হলো’

১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৩ PM
প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীমের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীমের সাক্ষাৎ © সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের পেয়ে আপ্লুত পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম। বিষয়টিকে নিজ জীবনের অন্যতম ‘অর্থবহ অধ্যায়’ হিসেবে আখ্যায়িত করেছেন তিনি। 

শুক্রবার রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য-শিক্ষকদের সঙ্গে তিনিও সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়াকে নিয়ে রচিত বইয়ের কয়েকটি কপি প্রধানমন্ত্রী তারেক রহমানকে উপহার দেন। 

পরে নিজের ফেসবুক স্ট্যাটাসে পাবিপ্রবি উপাচার্য লিখেন, ‘আজ ১১ সেপ্টেম্বর ২০২৬, জীবনের অন্যতম অর্থবহ একটি অধ্যায় রচিত হলো। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান-এর হাতে আমার লেখা বইগুলো অর্পণ করতে পারা আমার জন্য এক বিশাল অনুপ্রেরণা। তাঁর এই আন্তরিক গ্রহণ আমাকে আজীবন অনুপ্রাণিত করবে; আমি হৃদয়ের গভীর থেকে কৃতজ্ঞ।’

এদিকে স্ট্যাটাসের কমেন্টে ড. আবুল হাসনাত মোহা. শামীমকে অভিনন্দন জানিয়েছেন অনেক। হাফিজুর রহমান বাবু নামে একজন লিখেছেন, আন্তরিক শুভেচ্ছা, মাননীয় উপাচার্য মহোদয়। আপনার সৃজনশীলতা, প্রজ্ঞা ও জ্ঞানচর্চার এই অনন্য স্বীকৃতি আমাদের জন্য অত্যন্ত গর্বের ও আনন্দের। মাননীয় প্রধানমন্ত্রীর হাতে আপনার লেখা বইগুলো অর্পণ করার এই মাহেন্দ্রক্ষণ আপনার সাহিত্যিক ও একাডেমিক জীবনে এক স্মরণীয় মাইলফলক হয়ে থাকবে। আপনার কলমের শক্তি ও জ্ঞানের আলোয় আরও সমৃদ্ধ হোক আমাদের বিশ্ববিদ্যালয় ও সমাজ।

শরিফুল ইসলাম নামে একজন লিখেছেন, ‘এটি নিঃসন্দেহে একজন লেখকের জীবনের অত্যন্ত গর্ব ও অনুপ্রেরণার একটি স্মরণীয় মুহূর্ত। নিজের সৃষ্টিশীল কর্ম প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়ার সুযোগ সত্যিই বিরল ও আনন্দের। আপনার সাহিত্যচর্চা ও সৃজনশীলতার এই স্বীকৃতি ভবিষ্যতের পথচলায় আরও নতুন সৃষ্টি ও অর্জনের অনুপ্রেরণা হয়ে উঠুক।’

তথ্যমতে, ড. শামীম বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্কুল অব এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের (এসএআরডি) অধ্যাপক। গত মে মাসে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) উপাচার্য পদে নিয়োগ মৃত্তিকা বিজ্ঞান বিভাগের এই অধ্যাপক।

প্রিলিমিনারি টু মাস্টার্সের উত্তরপত্র পুনর্মূল্যায়ন শুরু ১১…
  • ০৯ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমএড পরীক্ষার খাতা চ্যালেঞ্জের আবেদন …
  • ০৯ অক্টোবর ২০২৬
ঢাকা ও আশপাশের এলাকায় বৃষ্টিসহ বজ্রবৃষ্টির আভাস
  • ০৯ অক্টোবর ২০২৬
ডিএমপিতে দুই অতিরিক্ত পুলিশ কমিশনার পদে রদবদল
  • ০৯ অক্টোবর ২০২৬
রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬