আইটি কার্নিভালে গোবিপ্রবির জয়জয়কার, চ্যাম্পিয়নসহ ৩ অর্জন

৩১ আগস্ট ২০২৬, ১০:০৭ AM , আপডেট: ৩১ আগস্ট ২০২৬, ১০:০৮ AM
বিজয়ী শিক্ষার্থীদের অভ্যর্থনা জানান উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান।

বিজয়ী শিক্ষার্থীদের অভ্যর্থনা জানান উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান। © টিডিসি ফটো

দক্ষিণাঞ্চলের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পেছনে ফেলে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) আয়োজিত ‘আইটি কার্নিভাল ২০২৬’-এ একসঙ্গে তিনটি সাফল্য অর্জন করেছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থীরা। হ্যাকাথনে চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি আইটি কার্নিভাল ও প্রোগ্রামিং প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেছে বিশ্ববিদ্যালয়টির দুটি দল।

রবিবার (৩০ আগস্ট) দুপুর সাড়ে ২টায় উপাচার্য তাঁর কার্যালয়ে বিজয়ী শিক্ষার্থীদের অভ্যর্থনা জানান। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের সভাপতি অধ্যাপক ড. মৃণাল কান্তি বাওয়ালি।

অর্জন সম্পর্কে সিএসই বিভাগের সভাপতি অধ্যাপক ড. মৃণাল কান্তি বাওয়ালি বলেন, একই প্রতিযোগিতায় তিনটি সাফল্য সাম্প্রতিক সময়ে জাতীয় পর্যায়ে গোবিপ্রবির শিক্ষার্থীদের অন্যতম উল্লেখযোগ্য অর্জন। এ সাফল্য শিক্ষার্থীদের দক্ষতা, সৃজনশীলতা ও প্রযুক্তিনির্ভর সমস্যা সমাধানের সক্ষমতারই বহিঃপ্রকাশ।

জানা যায়, গত ২৭ থেকে ২৯ আগস্ট পবিপ্রবির সিএসই অনুষদ ও সিএসই ক্লাবের যৌথ আয়োজনে ‘আইটি কার্নিভাল ২০২৬’ অনুষ্ঠিত হয়। আয়োজনে হ্যাকাথন, প্রোগ্রামিং ও আইসিটি কুইজ, সাইবার সিকিউরিটি অলিম্পিয়াড ও সেমিনারসহ বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসব প্রতিযোগিতায় অংশ নিয়ে নিজেদের দক্ষতার স্বাক্ষর রাখেন গোবিপ্রবির সিএসই বিভাগের শিক্ষার্থীরা।

হ্যাকাথনে কুয়েট, পবিপ্রবি, খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি), বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি), ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) মতো বিশ্ববিদ্যালয়ের দলকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হয় গোবিপ্রবির ‘GSTU_Neuroblitzzzz’ দল। দলের সদস্য নকিবুল হাসান মজুমদার তাসির ও রুহিন আরমান অমি।

একই প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করে গোবিপ্রবির ‘Zeni’n Clan’ দল। দলের সদস্য কাজী মুশফিকুর রহমান ও ফারহান জামান অর্ক।

এদিকে ‘PSTU Inter University Programming Contest 2026 (South Zone)’-এও সাফল্য অর্জন করেছে গোবিপ্রবির শিক্ষার্থীরা। প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করে সিএসই বিভাগের মো. শামিম খন্দকার, মো. শাকিল আহমেদ ও সরোয়ার আযমীর আলিফের সমন্বয়ে গঠিত ‘টিম ঝালমুড়ি’।

৩ টি সাফল্য অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান বলেন, শিক্ষার্থীদের এ অর্জন বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। প্রযুক্তিনির্ভর প্রতিযোগিতায় গোবিপ্রবির শিক্ষার্থীদের এ ধরনের সাফল্য ভবিষ্যতে আরও বড় অর্জনের অনুপ্রেরণা জোগাবে।

শিক্ষকদের সিকিউরিটি-মর্যাদা-সচ্ছলতার একটাই রাস্তা জাতীয়করণ
  • ১৫ অক্টোবর ২০২৬
প্রথমবারের মতো ট্রান্সপোর্ট পার্টনার পেল বিসিবি
  • ১৫ অক্টোবর ২০২৬
সরকারি হচ্ছে রাজধানীর এক কলেজ
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজার ছুটিতে যবিপ্রবির বিশেষ পরিবহন সেবা, উচ্ছ্বসিত শিক্ষার…
  • ১৫ অক্টোবর ২০২৬
ঢাকায় বসছে ৪ জাতি নারী হ্যান্ডবল টুর্নামেন্ট
  • ১৫ অক্টোবর ২০২৬
নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী
  • ১৫ অক্টোবর ২০২৬