বিএনসিসির সিইউও হলেন যবিপ্রবির ক্যাডেট রাজু আহমেদ

৩১ আগস্ট ২০২৬, ০৭:৪৭ AM
যশোর সিটি কলেজে বিএনসিসির ব্যাটালিয়ন কালেক্টিভ ক্যাম্পের র‍্যাংক প্রদান অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজু আহমেদকে সিইউও’র র‍্যাংক ব্যাজ পরিয়ে দিচ্ছেন লেফটেন্যান্ট কর্নেল মাসুদ রায়হান এবং রেজিমেন্ট এডজুডেন্ট ফ্লাইট লেফটেন্যান্ট আল নাফিউর রহমান।

যশোর সিটি কলেজে বিএনসিসির ব্যাটালিয়ন কালেক্টিভ ক্যাম্পের র‍্যাংক প্রদান অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজু আহমেদকে সিইউও’র র‍্যাংক ব্যাজ পরিয়ে দিচ্ছেন লেফটেন্যান্ট কর্নেল মাসুদ রায়হান এবং রেজিমেন্ট এডজুডেন্ট ফ্লাইট লেফটেন্যান্ট আল নাফিউর রহমান। © টিডিসি ফটো

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) সর্বোচ্চ পদবি ক্যাডেট আন্ডার অফিসার (সিইউও) পদে পদোন্নতি পেয়েছেন বিএনসিসি- যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বিমান শাখার ক্যাডেট মো. রাজু আহমেদ। 

শুক্রবার (২৮ আগস্ট) সিইউও পদের জন্য যশোর সিটি কলেজে বিএনসিসির ব্যাটালিয়ন কালেক্টিভ ক্যাম্পের র‍্যাংক প্রদান অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজু আহমেদকে সিইউও’র র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন সুন্দরবন রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাসুদ রায়হান এবং রেজিমেন্ট এডজুডেন্ট ফ্লাইট লেফটেন্যান্ট আল নাফিউর রহমান। লিখিত পরীক্ষা, ড্রীল, কমান্ড এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করে চূড়ান্তভাবে উত্তীর্ণ হওয়ায় তাকে পদোন্নতি দেওয়া হয়।

মো. রাজু আহমেদ বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। রাজু আহমেদ ২টি স্কোয়াড্রন ক্যাম্প, ১ টি উইং ক্যাম্প (বিমান শাখা) ও ২টি কেন্দ্রীয় ক্যাম্পে অংশগ্রহণ করেছেন। এছাড়া, যবিপ্রবিতে বিভিন্ন দিবস, ভর্তি পরীক্ষার ডিউটিসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠানে দায়িত্ব পালন করেছেন।

পদোন্নতি পাওয়ার পর রাজু আহমেদ বলেন, ‘এই অর্জন আমার জন্য শুধু একটি র‍্যাঙ্ক নয়, বরং দীর্ঘদিনের পরিশ্রম, শৃঙ্খলা, দায়িত্ববোধ ও স্বপ্নের একটি সুন্দর স্বীকৃতি। বিএনসিসির প্রত্যেক ক্যাডেটের জন্য একটি র‍্যাঙ্ক অর্জন আনন্দের। তবে নতুন এই দায়িত্বের সঙ্গে দায়িত্ববোধও আরও বেড়ে গেছে। এই পথচলায় আমার সম্মানিত স্যার, প্রশিক্ষক, সিনিয়র এবং প্রিয় সহযোদ্ধা ক্যাডেট ভাই-বোনদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আপনাদের সহযোগিতা ও ভালোবাসা ছাড়া এই পথ এতটা সুন্দর হতো না। নতুন এই দায়িত্বকে সম্মানের সঙ্গে গ্রহণ করছি। চেষ্টা থাকবে সততা, শৃঙ্খলা ও নেতৃত্বের মাধ্যমে যবিপ্রবি বিএনসিসি ফ্লাইটের জন্য সর্বোচ্চটা দেওয়ার।’

তিনি আরও বলেন, ‘র‍্যাঙ্ক নয়, দায়িত্বটাই আমার কাছে সবচেয়ে বড়। যবিপ্রবি বিএনসিসি ফ্লাইটকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে এবং ক্যাডেটদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি ও পারস্পরিক ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতে কাজ করতে চাই। দোয়ার কাম্য যেন এই দায়িত্বের মর্যাদা রাখতে পারি।’

প্রসঙ্গত, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব, দায়িত্ববোধ ও দেশপ্রেমের চেতনা বিকাশে কাজ করে থাকে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে বিএনসিসির বিভিন্ন প্রশিক্ষণ, ক্যাম্প ও দায়িত্ব পালনের মাধ্যমে ক্যাডেটরা নেতৃত্ব ও সাংগঠনিক দক্ষতা অর্জনের সুযোগ পান।

নেপালের পর এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যা, নিখোঁজ অন্তত ২০
  • ৩১ আগস্ট ২০২৬
বিমানবন্দর থেকে বের হতেই গাড়ি থামিয়ে প্রবাসীর স্বর্ণালঙ্কার…
  • ৩১ আগস্ট ২০২৬
পারিবারিক বিরোধ মেটানোর কথা বলে হোটেলে নারীকে ডেকে ধর্ষণচেষ…
  • ৩১ আগস্ট ২০২৬
নেপালের ধ্বংসস্তূপের নিচ থেকে ৬ বছরের শিশুকে জীবিত উদ্ধার
  • ৩১ আগস্ট ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তির শেষ রিলিজ স্লিপের ফল প্…
  • ৩১ আগস্ট ২০২৬
আলভারেজকে না পেয়ে ব্রাজিলের তারকা ফুটবলারকে দলে ভেড়াচ্ছে বা…
  • ৩১ আগস্ট ২০২৬