আই এইচ ডাব্লিউর উদ্যোগে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা

০৩ আগস্ট ২০১৯, ০৬:৩৯ PM

© টিডিসি ফটো

পিরোজপুরের বরইবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্বাস্থ্য সচেতনতা মূলক আলোচনা সভা ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের আয়োজন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সংগঠন ইন্সপিরেশন ফর হিউম্যান ওয়েলফেয়ার (আই এইচ ডাব্লিউ)। শানিবার সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা এই কর্মশালায় অংশ নেয়।

কর্মশালায় সংগঠনটির কর্মীরা বয়ঃসন্ধিকালে মেয়েদের স্বাস্থ্যগত নানাবিধ সমস্যা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়কে তুলে ধরেন শিক্ষার্থীদের মাঝে। এছাড়া ১০০ শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে দেন।

এসময় উপস্থিত ছিলেন ইন্সপিরেশন ফর হিউম্যান ওয়েলফেয়ার সংগঠনটির সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আইরিন আক্তার মিম, সাংগঠনিক সম্পাদক মো. আসাদুজ্জামান, জুবায়ের শেখ, তিথি মল্লিকসহ বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী।

উল্লেখ্য, ইন্সপিরেশন ফর হিউম্যান ওয়েলফেয়ার সংগঠনটি সাধারণ মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির মাধ্যমে দেশের আর্থ-সামাজিক অবস্থার কাঙ্ক্ষিত পরিবর্তন করে আত্মনির্ভরশীল সুখী ও সমৃদ্ধশালী অবক্ষয়মুক্ত সমাজ গঠনে কাজ করে।

পাঞ্জাবির হাতা ভাঁজ করে নামাজ পড়া কি জায়েজ, যা বললেন শায়খ আ…
  • ২৩ অক্টোবর ২০২৬
মিস অ্যান্ড মিসেস ডক্টর ২০২৫: গ্র্যান্ড ফিনাল ২৪ অক্টোবর
  • ২৩ অক্টোবর ২০২৬
জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগে প্রধানমন্ত্রীর সফরে বাদ জাপানে…
  • ২৩ অক্টোবর ২০২৬
শিশুকে যৌন হয়রানির কথা স্বীকারের সময় শিক্ষককে সপাটে চড়, ভিড…
  • ২৩ অক্টোবর ২০২৬
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা বাংলাদেশের
  • ২৩ অক্টোবর ২০২৬
ফেসবুক পোস্টকে কেন্দ্র করে মৎস্য খামারিকে এলোপাতাড়ি কুপিয়ে …
  • ২৩ অক্টোবর ২০২৬