নোবিপ্রবিতে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি

১৮ আগস্ট ২০২৬, ০৭:৫৩ PM
নোবিপ্রবি লোগো

নোবিপ্রবি লোগো © টিডিসি সম্পাদিত

​নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ঘটে যাওয়া ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার (১৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক সিদ্ধান্ত অনুযায়ী এ কমিটি গঠন করা হয়।

​কমিটিতে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দিনকে আহ্বায়ক, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মহিনুজ্জামানকে সদস্য এবং প্রক্টর অধ্যাপক এ এফ এম আরিফুর রহমানকে সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।

​বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্র জানায়, গঠিত কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে নিরপেক্ষ তদন্ত সম্পন্ন করে বিস্তারিত প্রতিবেদন পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদনের ভিত্তিতে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে পরবর্তী প্রশাসনিক ও আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রসঙ্গত, গতকাল (১৭ আগস্ট) মধ্যরাতে ও এর জের ধরে মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে নোবিপ্রবি শাখা ছাত্রদলের দুই পক্ষের মধ্যে বহিরাগত এনে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। দুই ঘটনায় এতে সাংবাদিকসহ মোট ৯ জন শিক্ষার্থী আহত হয় এবং একজন বহিরাগতকে আটক করে পুলিশে হস্তান্তর করা হয়।

পাঠ্যবই ছাপার কাজের মান যাচাইয়ের জন্য প্রেস পরিদর্শন শিক্ষ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগের সাবেক এমপির উত্তরার বাসা থেকে নিষিদ্ধ ছাত্রলীগ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ইউজিসিতে ‘জয় বাংলা’ স্লোগান, কর্মীকে অব্যাহতি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চলমান আন্দোলনে ভয়ভীতির প্রতিবাদে মধ্যরাতে চুয়েট শিক্ষার্থীদ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সালমান মুক্তাদিরের স্ট্রুডিওতে হামলার ঘটনায় আরও এক এজাহারভু…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
দুই দফা সময় বাড়ানোর পর মমেকে আগুন লাগার ঘটনায় তদন্ত কমিটির …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬