নোবিপ্রবি থেকেও একদিন ম্যারাডোনা তৈরি হবে!

২৯ জুলাই ২০১৯, ০৮:২৫ PM

© টিডিসি ফটো

একদিন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) থেকেও ম্যারাডোনা তৈরি হবে বলে মন্তব্য করেছেন  ট্রেজারার অধ্যাপক ফারুক উদ্দিন। সোমবার (২৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে শরীরচর্চা বিভাগের আয়োজনে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্ধোধনকালে তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, ‘শরীরচর্চা বিভাগের এসব আয়োজনে আমাদের শিক্ষার্থীরা খেলাধুলায় উৎসাহী হবে। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলাসহ বিভিন্ন সহ-শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করতে হবে।’

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন কৃষি বিভাগের অধ্যাপক ও শিক্ষক সমিতির সভাপতি গাজী মুহাম্মদ মহসীন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অনুষদসমূহের ডীন, বিভাগসমুহের চেয়ারম্যান এবং বিভিন্ন বিভাগের শিক্ষকগণ।

উদ্ধোধন শেষে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের খেলা শুরু হয়। প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয় এনভায়রনমেন্ট সায়েন্স এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট বনাম ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এর মধ্যে। এতে ট্যুরিজম এন্ড হসপিটালিটি বিভাগ ৩-০ গোলে বিজয়ী হয়।

 

রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট
  • ০৬ আগস্ট ২০২৬
গ্যাসের দাম এক টাকাও বাড়ালে সরকার টিকতে পারবে না: নাহিদ ইসল…
  • ০৬ আগস্ট ২০২৬
মোজতবা খামেনিকে নিয়ে গুঞ্জনের মাঝেই মুখ খুললেন ইরানের প্রেস…
  • ০৬ আগস্ট ২০২৬
সার্কভুক্ত দেশের শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের ঘোষণা জাতীয়…
  • ০৬ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা পেয়েছে নির্বাচন কমিশন
  • ০৬ আগস্ট ২০২৬
গ্যাস সংকট ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রীর হস্তক্ষে…
  • ০৬ আগস্ট ২০২৬