রুয়েটে শীর্ষ শিল্পপ্রতিষ্ঠানের অংশগ্রহণে ‘এমএসই ডে ২০২৬’ অনুষ্ঠিত

২৯ জুলাই ২০২৬, ১২:০৭ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৬, ১২:৩৮ PM
এমএসই ডে ২০২৬ উপলক্ষে বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিদের অংশগ্রহণে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়

এমএসই ডে ২০২৬ উপলক্ষে বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিদের অংশগ্রহণে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয় © টিডিসি

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (এমএসই) বিভাগের উদ্যোগে শীর্ষ শিল্পপ্রতিষ্ঠানের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ‘এমএসই ডে ২০২৬’ এবং দ্বিতীয় ‘ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন মিট’। গবেষণা, প্রযুক্তি স্থানান্তর, শিল্প-একাডেমিয়া সহযোগিতা এবং শিক্ষার্থীদের শিল্পমুখী দক্ষতা উন্নয়নের লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে চারটি শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) দিনব্যাপী এ ডে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সূচনায় বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিদের অংশগ্রহণে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ২০সিরিজের শিক্ষার্থীদের থিসিস প্রেজেন্টেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে তারা উদ্ভাবনী চিন্তাভাবনা এবং প্রযুক্তিনির্ভর সমাধান উপস্থাপন করেন। গবেষণার মান, উপস্থাপনার দক্ষতা এবং শিল্পখাতে সম্ভাব্যতার  ভিত্তিতে এগুলো মূল্যায়ন করা হয়।

অনুষ্ঠানে গবেষণার বর্তমান ও ভবিষ্যৎ সম্ভাবনা, প্রযুক্তিনির্ভর উদ্ভাবন এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার বিষয়ে কি-নোট সেশন, প্যানেল আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীরা শিল্পখাত বিশেষজ্ঞ, গবেষক এবং কর্পোরেট প্রতিনিধিদের সঙ্গে সরাসরি মতামত ও অভিজ্ঞতা বিনিময় এবং পেশাগত নেটওয়ার্ক গড়ে তোলার সুযোগ পান। অনুষ্ঠানে দেশের বিশিষ্ট গবেষক, শিক্ষক, শিল্পপ্রতিষ্ঠানের শীর্ষস্থানীয় কর্মকর্তা, কর্পোরেট প্রতিনিধি, অ্যালামনাই এবং বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণে এক মিলনমেলায় পরিণত হয়।

অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠান প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের অ্যাডিশনাল অপারেটিভ ডিরেক্টর (প্রসেস ডেভেলপমেন্ট, এমসিপি) মো. ইমরান হোসেন, ওয়ালটনের বি. মো. জামিউল হক, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ডিন অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম, হলোপ্লাস সিস্টেম অ্যান্ড টেকনোলজির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এ. সামাদ আজাদ, বাংলাদেশ ইনস্টিটিউট অব প্যাকেজিংয়ের সভাপতি মো. মোশাররফ হোসেন ভূঁইয়া, সহসভাপতি মো. মাজহারুল ইসলাম ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইফতেখারুল হক এবং বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের রাজশাহীর পিএসও নাসিম উদ্দিন আহমেদ।

এ সময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক অধ্যাপক ড. মো. এমদাদুল হক, প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. সি এম মোস্তফা, ছাত্রকল্যাণ দপ্তরের উপপরিচালক ড. মো. আবদুল্লাহ আল মাহমুদ এবং ইনস্টিটিউট অব এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল স্টাডিজের পরিচালক ড. মো. মোশাররফ হোসেন।

অনুষ্ঠানে অন্যতম গুরুত্বপূর্ণ পর্ব হিসেবে এমএসই বিভাগের সঙ্গে চারটি শিল্পপ্রতিষ্ঠানের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। প্রতিষ্ঠানগুলো হলো এসিআই প্রিমিয়াফ্লেক্স, ইন্টারলিংক ইন্টারন্যাশনাল ক্রিস্টাল বায়োটেক, বাংলাদেশ ইনস্টিটিউট অব প্যাকেজিং এবং হলোপ্লাস। আয়োজকেরা জানান, সমঝোতা স্মারক গুলোর মাধ্যমে গবেষণা, প্রযুক্তি স্থানান্তর, শিল্প-একাডেমিয়া যৌথ উদ্যোগ, ইন্টার্নশিপ, দক্ষতা উন্নয়ন এবং ভবিষ্যৎ কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে।

অনুষ্ঠানের সমাপনী পর্বে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা সমাপনী বক্তব্য প্রদান করেন। তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিল্প খাতের পরিবর্তিত চাহিদার সঙ্গে নিজেদের দক্ষতা ও জ্ঞানকে সামঞ্জস্যপূর্ণভাবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে অর্জিত তাত্ত্বিক জ্ঞানকে বাস্তব শিল্পক্ষেত্রে প্রয়োগ, গবেষণাভিত্তিক উদ্ভাবন, প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সফল ক্যারিয়ার গড়তে দিকনির্দেশনা দেন।

আয়োজকেরা জানান এ বছর এমএসই ডে এবং শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে কোলাবোরেশনের মূল লক্ষ্য ছিল বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে দীর্ঘমেয়াদি সহযোগিতা বৃদ্ধি, শিল্পখাতের সঙ্গে সংযুক্ত হওয়া এবং আধুনিক প্রযুক্তি ও ক্যারিয়ার সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা প্রদান। তাদের প্রত্যাশা, এ ধরনের আয়োজন শিল্প ও একাডেমিয়ার মধ্যে কার্যকর অংশীদারিত্ব সুদৃঢ় করার পাশাপাশি শিক্ষার্থীদের উদ্ভাবনে উৎসাহিত করবে এবং দেশের শিল্পখাতের জন্য দক্ষ ও যুগোপযোগী মানবসম্পদ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

গাড়ি থেকে মানিব্যাগ নিয়ে পালাচ্ছিল তরুণ, দৌড়ে আটক করলেন পুল…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সান্তাহারে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের র…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি আবেদন শুরু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে পাবিপ্রবির সনাতনী শি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলে বাড়ছে বাড়ি ভাড়া ভাতা, কোন গ্রেডে কত?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আবারও বাড়ছে কমদামি সিগারেটের মূল্য
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9