যবিপ্রবিতে কোষাধ্যক্ষ হিসেবে যোগ দিলেন অধ্যাপক মোহাম্মদ ফারুক হাসান

২৫ জুলাই ২০২৬, ০৩:৫১ PM
যোগদানপত্রে স্বাক্ষর করছেন অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান

যোগদানপত্রে স্বাক্ষর করছেন অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান © সংগৃহীত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কোষাধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি সম্প্রসারণ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান। 

শনিবার (২৫ জুলাই) সকালে যোগদানপত্রে স্বাক্ষরের মাধ্যমে তিনি যোগদান প্রক্রিয়া সম্পন্ন করেন। এর আগে বৃহস্পতিবার (২৩ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তার নিয়োগের বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

যোগদানের আনুষ্ঠানিকতার পরে অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে ও প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করেন। পরবর্তী সময়ে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন। এ সময় উপস্থিত ছিলেন রেজিস্ট্রার কাজী মো. জালাল উদ্দীন, ডিনবৃন্দ, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ, বিএনসিসি ও সাংবাদিকরা।

যোগদানের আনুষ্ঠানিকতার পর বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘জিয়া ট্রি’ কর্মসূচির আদলে নিমগাছ রোপণ করলেন নবনিযুক্ত কোষাধ্যক্ষ।

যবিপ্রবিকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে সবার সার্বিক সহযোগিতা কামনা করে নবনিযুক্ত কোষাধ্যক্ষ ড. ফারুক হাসান বলেন, ‘আমি আপনাদের মধ্যে যোগদান করেছি একসঙ্গে কাজ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে আরো সামনে এগিয়ে নিতে। এ ক্ষেত্রে আপনাদের সর্বাত্মক সাহায্য সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করছি।’

উল্লেখ্য, ড. মোহাম্মদ ফারুক হাসান ২০০৩ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ‘কৃষি অনুষদ’ থেকে বিএসসি (সম্মান) পরীক্ষায় পুরো দেশের মধ্যে প্রথম শ্রেণিতে পঞ্চম স্থান অধিকার করেন এবং ২০০৫ সালে একই বিশ্ববিদ্যালয়ে ‘কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগ’ থেকে মাস্টার্স পরীক্ষায় পুরো দেশের মধ্যে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন। তিনি ২০১২ সালে জাপানের ওসাকা বিশ্ববিদ্যালয়ের ‘ওসাকা স্কুল অব ইন্টারন্যাশনাল পাবলিক পলিসি’ থেকে তুলনামূলক জননীতি বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

অনুমতি ছাড়া স্বাক্ষর ব্যবহারের অভিযোগ: শিক্ষক ফোরামের নামে …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে অনলাইন পেমেন্ট ব্যবস্থা চালুর দাবি ছাত্রদলের
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ: আইনমন্ত্রী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
এক সপ্তাহের ছুটিতে বিদেশে গিয়ে লাপাত্তা নোবিপ্রবির দুই কর্ম…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ফ্রাঙ্কফুর্টে অনুষ্ঠিত হলো ‘এআইইউবিয়ান ইন ইউরোপ সিজন ২’
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ভালো অবস্থানে বিএনপির শরিকরা, বিজয়ী ৫ জনের চারজনই মন্ত্রিসভ…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9