ক্যাম্পাসে ফেরার পথে ছিনতাইয়ের শিকার যবিপ্রবি ছাত্রী

১৭ জুলাই ২০২৬, ০৭:৩৯ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৬, ০৮:৫৯ PM
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

ক্যাম্পাস সংলগ্ন আমবটতলা এলাকায় ছিনতাইয়ের শিকার হয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) এক নারী শিক্ষার্থী। ক্যাম্পাসে ফেরার পথে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা চলন্ত ভ্যান থেকে তার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। 

জানা যায়, বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে যশোর সদরের চুড়ামনকাঠি বাজার থেকে ভ্যানে করে ক্যাম্পাসে ফিরছিলেন যবিপ্রবির ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ফারিহা সুলতানা। পথে আমবটতলা এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা চলন্ত ভ্যানের পাশ দিয়ে এসে ঐ শিক্ষার্থীর সাথে থাকা ব্যাগ টান দিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের আশপাশে শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।

এ বিষয়ে ভুক্তভোগী ফারিহা সুলতানা বলেন, আমি ও আমার এক বান্ধবী চুড়ামনকাঠি থেকে ভ্যানে করে ক্যাম্পাসে ফিরছিলাম। আমবটতলা এলাকায় পৌঁছানোর পর হঠাৎ একটি মোটরসাইকেল আমাদের পাশ দিয়ে আসে। মুহূর্তের মধ্যে একজন আমার ব্যাগ টেনে নিয়ে যায়। ব্যাগ টান দেওয়ার সময় আমি প্রায় ভ্যান থেকে পড়ে যাচ্ছিলাম এবং হাতে ব্যথা পাই।

তিনি আরও বলেন, ক্যাম্পাসের এত কাছাকাছি এমন ঘটনা সত্যিই উদ্বেগজনক। শিক্ষার্থীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

এ বিষয়ে সাজিয়ালি পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আব্দুর রউফ বলেন, আমরা ঘটনাটি সম্পর্কে মৌখিক অভিযোগ পেয়েছি। দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা চলছে। আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণের কাজ চলছে। তাদের শনাক্ত করা গেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. হামিদুর রহমান বলেন, ঘটনার বিষয়টি আমাদের জানানো হয়েছে। আমরা সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করেছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়-সংলগ্ন এলাকার নিরাপত্তা জোরদারের বিষয়ে তিনি বলেন, "খুব শিগগিরই উপাচার্য মহোদয়ের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। ক্যাম্পাসের আশপাশের এলাকায় নিরাপত্তা আরও কীভাবে বাড়ানো যায়, সে বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।"

অপহৃত হতে যাচ্ছিলেন এমবাপ্পে, তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
দুদককে বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে: আস…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে শিক্ষকদের নিবন্ধন প্রক্রিয়া শুরু করল ঢাকা সেন্ট্রাল…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
দুই দিনের মধ্যে শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা চাইল মাউশি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মধ্যপ্রাচ্যের ১১ স্কলারশিপ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
১১ বছর পর পে স্কেল, দুই বছরে ৩ ধাপে বাস্তবায়ন, মিশ্র প্রতিক…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬