যবিপ্রবি

প্রথমদিনই ‘হাইকোর্ট’ দেখালেন ক্যাফেটেরিয়া পরিচালক, নবীনবরণের খাবার নিয়ে দিলেন না ঢুকতে

১৬ জুলাই ২০২৬, ০২:১১ AM , আপডেট: ১৬ জুলাই ২০২৬, ০২:১৭ AM
যবিপ্রবির নবীনবরণের খাবার নিয়ে ক্যাফেটেরিয়ায় বসতে পারলেন না নবীনরা

যবিপ্রবির নবীনবরণের খাবার নিয়ে ক্যাফেটেরিয়ায় বসতে পারলেন না নবীনরা © সংগৃহীত ও সম্পাদিত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কেন্দ্রীয় ক্যাফেটেরিয়াতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশনে দেওয়া খাবার নিয়ে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে ক্যাফেটেরিয়ার পরিচালকের বিরুদ্ধে। বুধবার (১৫ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। ওরিয়েন্টেশন শেষে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য দুপুরের খাবার দেওয়া হয়। দুপুর ২টার সময় এই খাবার নিয়ে অনেক নবীন শিক্ষার্থী ক্যাফেটেরিয়ায় গেলে ক্যাফেটেরিয়ার পরিচালক তাদেরকে বসতে নিষেধ করেন, ফলে বাইরে বসে খাবার খেতে বাধ্য হয় নবীন-শিক্ষার্থীরা। 

অ্যাপ্লাইড স্ট্যাটিসটিক্স অ্যান্ড ডাটা সায়েন্স বিভাগের এক নবীন শিক্ষার্থী বলেন, আমরা কয়েকজন মিলে বিশ্ববিদ্যালয়ের কাফেটেরিয়াতে খাবার খেতে গেলে আমাদের ভিতরে যেতে নিষেধ করা হয়। এবং বলা হয় বাইরের খাবার ক্যাফেটেরিয়ার ভিতরে বসে খাওয়া যাবে না। যা শুনে আমরা সেখান থেকে চলে আসতে বাধ্য হয়।

সাধারণ শিক্ষার্থীদের দাবি, ক্যাফেটেরিয়া যেহেতু বিশ্ববিদ্যালয়ের একটি অংশ, তাই শিক্ষার্থীদের যেন কোনোভাবেই হেনস্তার শিকার হতে না হয়, তা নিশ্চিত করতে কর্তৃপক্ষের নজরদারি প্রয়োজন।

ফিনান্স ও ব্যাংকিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. মুজাহিদ ইফফু বলেন, আমি যখন ক্যাফেটেরিয়াতে ঢুকি তখন দেখি কিছু নবীন শিক্ষার্থীকে ক্যাফেটরিয়ার পরিচালক ক্যাফেটেরিয়াতে ঢুকতে বাধা দিচ্ছে এবং বলছে বাইরের খাবার নিয়ে এখানে ঢুকা যাবেনা। পরবর্তীতে এই বিষয়ে তার সাথে কথা বলতে গেলে তিনি আমাকে বলেন এটা আমার ব্যবসার গুরুত্বপূর্ণ সময় এখন সবাইকে যদি আমার ক্যাফেটেরিয়া ছেড়ে দেই তাহলে আমি ব্যবসা করবো কখন। 

তবে শিক্ষার্থীদের এসব অভিযোগ অস্বীকার করেছেন ক্যাফেটেরিয়া পরিচালক আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, শিক্ষার্থীদের খাবার গ্রহণে কখনোই কোনো বাধা দেওয়া হয়নি। বরং অনেকেই সেখানে বসে খাবার খেয়েছেন। ক্যাফেটেরিয়ায় অতিরিক্ত ভিড় এড়াতেই কেবল ওপরের তলা বা বাইরের স্থান ব্যবহারের অনুরোধ করা হয়েছিল। আমার বিরুদ্ধে আসা অভিযোগটি পুরোপুরি একটি ভুল বোঝাবুঝি ছিল।

ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তর পরিচালক ড. মো. রাফিউল হাসান বলেন, বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় যে কেউ বাইরের খাবার নিয়ে বসে খেতে পারে। এতে কেউই বাধা দেওয়ার ক্ষমতা রাখে না। ওরিয়েন্টেশনের পরই নবীন শিক্ষার্থীদের ক্যাফেটেরিয়াতে ঢুকতে না দেওয়ার বিষয়টি খুবই নিন্দনীয় ঘটনা। আমি বিষয়টি ইতোমধ্যে অবগত হয়েছি। দ্রুতই আমরা এবিষয়ে পদক্ষেপ গ্রহণ করবো।

আবাসিক এলাকায় রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত হর্ন বাজানো নিষ…
  • ০৬ আগস্ট ২০২৬
রেকর্ড ২০০০ কোটিতে দিয়োমান্দেকে দলে ভেড়াল রিয়াল মাদ্রিদ
  • ০৬ আগস্ট ২০২৬
সহকারী শিক্ষকের মামলায় প্রধান শিক্ষকসহ ৩ জন কারাগারে
  • ০৬ আগস্ট ২০২৬
বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন
  • ০৬ আগস্ট ২০২৬
দেশের তেইশতম রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে বিএনপিতে চলছে নানা সম…
  • ০৬ আগস্ট ২০২৬
পদ ফিরে পেলেন সিলেট মহানগর বিএনপির সভাপতি
  • ০৬ আগস্ট ২০২৬