বুয়েটের উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব নিলেন অধ্যাপক শরীফুল ইসলাম

২৫ জুলাই ২০২৬, ০২:৪৫ PM
বুয়েটে উপ-উপাচার্য হিসেবে যোগদান করেছেন পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ শরীফুল ইসলাম

বুয়েটে উপ-উপাচার্য হিসেবে যোগদান করেছেন পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ শরীফুল ইসলাম © টিডিসি সম্পাদিত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নতুন উপ-উপাচার্য হিসেবে যোগদান করেছেন পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ শরীফুল ইসলাম। শনিবার (২৫ জুলাই) তিনি দায়িত্বভার গ্রহণ করেন। গত ২২ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী তাকে আগামী চার বছরের জন্য উপ-উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বুয়েটের ৪র্থ উপ-উপাচার্য হিসেবে অধ্যাপক ড. আব্দুল হাসিব চৌধুরীর স্থলাভিষিক্ত হলেন। 

অধ্যাপক ড. মুহাম্মদ শরীফুল ইসলাম ১৯৯৭ সালে বুয়েটের পুরকৌশল বিভাগ থেকে বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন এবং একই বছর তিনি বুয়েটের প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে বিভিন্ন ধাপ অতিক্রম করে ২০১৩ সালে অধ্যাপক পদে উন্নীত হন। বর্তমানে তিনি বুয়েটের রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার ফর সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (রাইজ) পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

২০০২ সালে জাপানের সাইতামা বিশ্ববিদ্যালয় পিএইচডি ডিগ্রি অর্জনের পর একই বিশ্ববিদ্যালয়ে দুই বছর পোস্টডক্টরাল গবেষণা সম্পন্ন করেন তিনি। কুমিল্লার কোটবাড়ি এলাকায় জন্ম নেওয়া অধ্যাপক ড. মুহাম্মদ শরীফুল ইসলাম ছাত্রজীবনেও কৃতিত্বের স্বাক্ষর রাখেন। ১৯৮৮ সালে কুমিল্লার গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল থেকে এসএসসি পরীক্ষায় সম্মিলিত মেধাতালিকায় ১২তম এবং ১৯৯০ সালে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় সম্মিলিত মেধাতালিকায় ২য় স্থান অর্জন করেন।

আরও পড়ুন: শিক্ষক-ছাত্রীদের ছবি-ভিডিও-ব্যক্তিগত তথ্য নিয়ে আপত্তিকর পোস্ট, ভিডিও ও ফটোকার্ড

অধ্যাপক ড. মুহাম্মদ শরীফুল ইসলাম দেশি-বিদেশি স্বনামধন্য জার্নাল, কনফারেন্স, সেমিনার এবং বইয়ে অসংখ্য গবেষণা প্রবন্ধ, নলেজ প্রোডাক্ট, কোড এবং ডিজাইন ম্যাটেরিয়াল প্রকাশ করেছেন। গবেষণা ও একাডেমিক উৎকর্ষের স্বীকৃতিস্বরূপ তিনি দেশি-বিদেশি মিলিয়ে ২৯টি জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার ও সম্মাননা অর্জন করেছেন। 

গবেষণার ক্ষেত্রে তাঁর উদ্ভাবিত ভেটিভার-ভিত্তিক বায়োইঞ্জিনিয়ারিং প্রযুক্তি বাংলাদেশ ছাড়াও কম্বোডিয়া, ইন্দোনেশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে অবকাঠামো উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণ প্রকল্পে সফলভাবে ব্যবহৃত হচ্ছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, নবনিযুক্ত উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শরীফুল ইসলামের নেতৃত্বে বুয়েট শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের ক্ষেত্রে আরও নতুন উচ্চতায় পৌঁছাবে।

অনুমতি ছাড়া স্বাক্ষর ব্যবহারের অভিযোগ: শিক্ষক ফোরামের নামে …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে অনলাইন পেমেন্ট ব্যবস্থা চালুর দাবি ছাত্রদলের
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ: আইনমন্ত্রী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
এক সপ্তাহের ছুটিতে বিদেশে গিয়ে লাপাত্তা নোবিপ্রবির দুই কর্ম…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ফ্রাঙ্কফুর্টে অনুষ্ঠিত হলো ‘এআইইউবিয়ান ইন ইউরোপ সিজন ২’
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ভালো অবস্থানে বিএনপির শরিকরা, বিজয়ী ৫ জনের চারজনই মন্ত্রিসভ…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9