এবারও ফরেন ক্যাডারে ফার্স্ট বুয়েট শিক্ষার্থী

২৮ জুন ২০২৬, ০৭:৩১ PM
তানভীর রহমান

তানভীর রহমান © টিডিসি সম্পাদিত

৪৭তম বিসিএসের ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। রবিবার (২৮ জুন) পিএসসির ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়েছে। এই বিসিএসে ক্যাডার পদে সুপারিশ পেয়েছেন ১ হাজার ৩২০ জন। এতে পররাষ্ট্র (ফরেন) ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক ছাত্র তানভীর রহমান। 

খোঁজ নিয়ে জানা গেছে, পররাষ্ট্র ক্যাডারে প্রথম হওয়া তানভীর রহমান বুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থী ছিলেন। তিনি বর্তমানে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রভাষক হিসেবে কর্মরত আছেন। তিনি টাঙ্গাইলের মির্জাপুর ক্যাডেট কলেজের সাবেক শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি নেত্রকোনা জেলায়। 

এর আগে, ৪৬তম বিসিএসেও ফরেন ক্যাডারে প্রথম হয়েছিল বুয়েট থেকে। ওই বিসিএসে ফরেন ক্যাডারে প্রথম হন ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৭তম ব্যাচের শিক্ষার্থী ফাতিন ইশরাক ফারুকী। তিনিও মির্জাপুর ক্যাডট কলেজের ছাত্র ছিলেন।  

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
জাতিসংঘের সদর দপ্তরে ‘বেগম খালেদা জিয়া: হার লাইফ, হার স্টো…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬