নজরুল বিশ্ববিদ্যালয়

শিক্ষক-ছাত্রীদের ছবি-ভিডিও-ব্যক্তিগত তথ্য নিয়ে আপত্তিকর পোস্ট, ভিডিও ও ফটোকার্ড

২৫ জুলাই ২০২৬, ০২:০১ PM , আপডেট: ২৫ জুলাই ২০২৬, ০২:০৯ PM
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় © টিডিসি ফটো

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের লক্ষ্য করে দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে সংঘবদ্ধভাবে অশ্লীল, কুরুচিপূর্ণ ও যৌন হয়রানিমূলক কনটেন্ট ছড়ানোর অভিযোগ উঠেছে। একাধিক ফেসবুক পেজ, গ্রুপ ও ব্যক্তিগত আইডি থেকে শিক্ষক-শিক্ষার্থীদের ছবি, ভিডিও ও ব্যক্তিগত তথ্য ব্যবহার করে আপত্তিকর পোস্ট, ভিডিও ও ফটোকার্ড প্রকাশ করা হচ্ছে। এতে শিক্ষার্থীদের সাইবার ও মানসিক নিরাপত্তা বিঘ্নিত হওয়ার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তিও প্রশ্নের মুখে পড়েছে।

সরেজমিনে দেখা যায়, গত ১৮ জুন থেকে ২৩ জুলাই পর্যন্ত শুধু ‘আমাদের ত্রিশাল’ নামের একটি ফেসবুক পেজ থেকেই বিশ্ববিদ্যালয়-সংশ্লিষ্ট ২৫টি পোস্ট প্রকাশ করা হয়েছে। এসব পোস্টে চার হাজার ৭৬৫টি রিঅ্যাক্ট ও ৫০০ এর বেশি মন্তব্য এসেছে। এর মধ্যে অন্তত ১৫টি পোস্ট ছিল নারী শিক্ষার্থীদের নিয়ে। মন্তব্যের বড় একটি অংশে অশ্লীল, যৌন ইঙ্গিতপূর্ণ ও হয়রানিমূলক ভাষা ব্যবহার করা হয়েছে।

শিক্ষক-শিক্ষার্থীদের অভিযোগ, ‘আমাদের ত্রিশাল’ পেজ ও গ্রুপের পাশাপাশি সংশ্লিষ্ট কয়েকটি ব্যক্তিগত আইডি এবং আরও বিভিন্ন পেজ ও অ্যাকাউন্ট থেকে একই ধরনের কনটেন্ট নিয়মিত ছড়িয়ে দেওয়া হচ্ছে। তাদের দাবি, এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়; বরং নারী শিক্ষার্থীদের লক্ষ্য করে পরিচালিত সংঘবদ্ধ সাইবার হয়রানির অংশ। এর ফলে অনেক শিক্ষার্থী মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে অনিরাপত্তা বোধ করছেন।

ভুক্তভোগী এক নারী শিক্ষার্থী এক বিবৃতিতে অভিযোগ করেন, বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানো হলেও কয়েক দিনেও দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এতে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন বলে উল্লেখ করেন। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, ঘটনার সুষ্ঠু সমাধান না হলে তার জীবনের দায়ভার বিশ্ববিদ্যালয় প্রশাসনকেই নিতে হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান বলেন, বিষয়টি নিয়ে স্থানীয় থানায় অভিযোগ করা হয়েছে। সংশ্লিষ্ট ফেসবুক পেজ ও আইডি শনাক্তের কাজ চলছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সাইবার পুলিশসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ইতোমধ্যে অবহিত করা হয়েছে।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, সাইবার বুলিংয়ের ঘটনায় প্রশাসন অবশ্যই ব্যবস্থা নেবে। এ বিষয়ে আইসিটি সেল ও প্রক্টরিয়াল বডিকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়-সংশ্লিষ্ট পেজ ও গ্রুপগুলোর অ্যাডমিন কারা এবং কীভাবে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন পোস্ট অনুমোদন পাচ্ছে, তা খতিয়ে দেখা হবে। পাশাপাশি এসব অনলাইন প্ল্যাটফর্মের তদারকি জোরদার করা হবে এবং সংশ্লিষ্ট অ্যাডমিনদের ডেকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে।

বিসিএস ভাইভায় অংশ নেয়া হল না ঢাবি ছাত্রী মিশার, সড়কে গেল প্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বহিরাগত সম্পূর্ণ নিষিদ্ধসহ ইবি ছাত্রশক্তির ৫ দফা দাবি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
অনুমতি ছাড়া স্বাক্ষর ব্যবহারের অভিযোগ: শিক্ষক ফোরামের নামে …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে অনলাইন পেমেন্ট ব্যবস্থা চালুর দাবি ছাত্রদলের
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ: আইনমন্ত্রী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
এক সপ্তাহের ছুটিতে বিদেশে গিয়ে লাপাত্তা নোবিপ্রবির দুই কর্ম…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9