রাবিপ্রবি দিবস উদ্‌যাপন সংক্ষিপ্ত করে উদ্বৃত্ত টাকায় বন্যাকবলিত ২০০ পরিবারকে দেওয়া হলো ত্রাণ

১৯ জুলাই ২০২৬, ০৫:৩৬ PM
রাবিপ্রবি দিবস উদ্‌যাপন সংক্ষিপ্ত করে উদ্বৃত্ত টাকায় বন্যাকবলিত ২০০ পরিবারকে দেওয়া হলো ত্রাণ

রাবিপ্রবি দিবস উদ্‌যাপন সংক্ষিপ্ত করে উদ্বৃত্ত টাকায় বন্যাকবলিত ২০০ পরিবারকে দেওয়া হলো ত্রাণ © টিডিসি ফটো

রাঙ্গামাটির দুর্গম দুই উপজেলা বাঘাইছড়ি ও বিলাইছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি)। বিশ্ববিদ্যালয় পরিবারের উদ্যোগে দুর্গম বিভিন্ন এলাকায় ২০০ ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নের তক্তানালা, ওরাছড়ি, গোয়াইনছড়ি ও ফারুয়া বাজারসংলগ্ন এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারের হাতে ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়। একই দিনে বাঘাইছড়ি উপজেলার কলেজ পাড়া, মাস্টার পাড়া, পশ্চিম মুসলিম ব্লক, শরিফ মাস্টার পাড়া, পশ্চিম লাইল্যাঘোনা, পূর্ব লাইল্যাঘোনা, মধ্যম পাড়া এফ ব্লক ও কাচালং বাজার এলাকায় বিশ্ববিদ্যালয়ের আরেকটি স্বেচ্ছাসেবী দল আরও ১০০ পরিবারের কাছে ত্রাণসামগ্রী পৌঁছে দেয়।

এ ছাড়া বাঁধন রাবিপ্রবি ইউনিটের উদ্যোগেও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে পৃথকভাবে ত্রাণ বিতরণ করা হয়। দুর্গম পথ পাড়ি দিয়ে বন্যাকবলিত বিভিন্ন এলাকায় গিয়ে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়ায় রাবিপ্রবি পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয় ক্ষতিগ্রস্তরা। বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবীদের আন্তরিক প্রচেষ্টায় দুর্গম এলাকাগুলোতে এই ত্রাণ কার্যক্রম সম্পন্ন হয়।

রাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী বন্যার্ত মানুষদের কাছে ত্রাণ পৌঁছে দেয়ার সাথে জড়িত সকল ভলান্টিয়ার এবং সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।

এর আগে গত ১৫ জুলাই রাবিপ্রবি উপাচার্য বিশ্ববিদ্যালয় দিবস উদ্‌যাপন কর্মসূচি সংক্ষিপ্ত করে উদ্বৃত্ত টাকায় এ কর্মসূচির উদ্যোগ নেন। পরে রাঙ্গামাটির দুর্গম এলাকা বাঘাইছড়ি এবং বিলাইছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণের জন্য স্বেচ্ছাসেবী কমিটির নিকট ত্রাণ হস্তান্তর করেন তিনি।

উল্লেখ্য, রাবিপ্রবির বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন-বাঁধন রাবিপ্রবি ইউনিট, রেড ক্রিসেন্ট ইয়ুথ, সিএসই কম্পিউটার ক্লাব, ম্যানেজমেন্ট বিজনেস সোসাইটি, রাবিপ্রবি ট্যুরিজম ক্লাব, ফিশারিজ ক্লাব, ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের শিক্ষার্থীরা ত্রাণ বিতরণের সময় ভলান্টিয়ার হিসেবে কাজ করেন।

যে স্প্যানিশ খেলোয়াড় ৫০ ম্যাচের একটিতেও দেখেননি পরাজয়
  • ২০ জুলাই ২০২৬
অশ্রুসিক্ত মেসি, বিশ্বকাপ হারানোর বেদনায় আবেগাপ্লুত আর্জেন্…
  • ২০ জুলাই ২০২৬
স্পেনের বিশ্বকাপ জয়ে টনি ক্রুসের বার্তা
  • ২০ জুলাই ২০২৬
ম্যাচ শেষে যা বললেন ফাইনালের গোলদাতা তোরেস
  • ২০ জুলাই ২০২৬
বিশ্বকাপ ফাইনালে বিব্রতকর রেকর্ড আর্জেন্টিনার
  • ২০ জুলাই ২০২৬
স্পেনের কাছে অসহায় আত্মসমর্পণ ‘কামব্যাক কিং’ আর্জেন্টিনার
  • ২০ জুলাই ২০২৬