যবিপ্রবিতে চূড়ান্ত ভর্তি শুরু আগামীকাল

০৭ জুলাই ২০২৬, ০৯:৪০ PM
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

গুচ্ছভুক্ত যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (প্রথম বর্ষ) চূড়ান্ত ভর্তি কার্যক্রম আগামীকাল মঙ্গলবার (৮ জুলাই) শুরু হচ্ছে। প্রথম থেকে পঞ্চম মেধাতালিকায় বিষয়প্রাপ্ত শিক্ষার্থীরা এ ভর্তি কার্যক্রমে অংশ নিতে পারবেন।

বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৮, ৯, ১২ ও ১৩ জুলাই প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ধাপে ধাপে সাতটি অনুষদের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে।

ভর্তি কার্যক্রমে অংশ নেওয়া অনুষদগুলো হলো— প্রকৌশল ও প্রযুক্তি, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি, জীববিজ্ঞান ও প্রযুক্তি, স্বাস্থ্যবিজ্ঞান, বিজ্ঞান, কলা ও সামাজিক বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা অনুষদ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রথম ধাপে সংশ্লিষ্ট অনুষদের অফিসে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করা হবে। এরপর দ্বিতীয় ধাপে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্যালারিতে স্থাপিত অস্থায়ী ভর্তি বোর্ডে উপস্থিত হয়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভর্তি ফরম, এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল সনদ ও নম্বরপত্র, রেজিস্ট্রেশন কার্ড, পাসপোর্ট সাইজের চার কপি ছবি, প্রাথমিক ভর্তি নিশ্চায়ন স্লিপের মূল কপি, শিক্ষার্থী ও অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনতে হবে।

এ ছাড়া, যারা অন্য কোনো গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক ভর্তি নিশ্চিত করেছেন, তাদের সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় থেকে মূল নম্বরপত্র উত্তোলন করে জমা দিতে হবে।

ভর্তি ফি ও অন্যান্য নির্ধারিত খাতের অর্থ বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ব্যাংক হিসাবে জমা দিতে হবে। গুচ্ছ ওয়েবসাইটের মাধ্যমে পূর্বে পরিশোধ করা ৫ হাজার টাকা সমন্বয় করে শিক্ষার্থীদের মোট ১২ হাজার ৮০০ টাকা পরিশোধ করতে হবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের আগে ওয়েবসাইটে লগইন করে ভর্তি ফরম পূরণ, ডাউনলোড ও প্রিন্ট করার পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্রসহ নির্ধারিত সময়ে ভর্তি বোর্ডে উপস্থিত থাকার নির্দেশনা দিয়েছে।

বিশ্বকাপে প্রথমবারের মতো পিছিয়ে আর্জেন্টিনা
  • ০৭ জুলাই ২০২৬
বিভিন্ন হল-অনুষদে অগ্নিনির্বাপণ যন্ত্র দিল জাবি ছাত্রশিবির
  • ০৭ জুলাই ২০২৬
পেনাল্টি মিস করলেন লিওনেল মেসি 
  • ০৭ জুলাই ২০২৬
১৪ মিনিটে প্রথম গোল দিল মিশর
  • ০৭ জুলাই ২০২৬
বডি ম্যাসাজ করানোর নামে ছাত্রকে বলাৎকার, মাদ্রাসার প্রিন্সি…
  • ০৭ জুলাই ২০২৬
স্কলারশিপে পড়ুন অস্ট্রেলিয়ার ক্যানবেরা ইউনিভার্সিটিতে, আবেদ…
  • ০৭ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence