১২ দিনের ছুটিতে যাচ্ছে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

২১ মে ২০২৬, ০৩:৪৬ PM
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জাবিপ্রবি) পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে টানা ১২ দিনের ছুটিতে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৪ মে থেকে ৪ জুন ২০২৬ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। তবে এ সময় বিশ্ববিদ্যালয়ের জরুরি সেবাসমূহ যেমন বিদ্যুৎ, পানি, গ্যাস, ইন্টারনেট ও নিরাপত্তা ব্যবস্থা স্বাভাবিকভাবে চালু থাকবে।

এ ছাড়া ছুটি শেষে আগামী ৭ জুন থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও দাপ্তরিক কার্যক্রম আবার শুরু হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসন ছুটিকালীন সময়ে অফিস ও কক্ষ ত্যাগের পূর্বে সংশ্লিষ্টদের নিজ নিজ কক্ষের লাইট, ফ্যান এবং অন্যান্য বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে। পাশাপাশি অবস্থানের ঠিকানা ও যোগাযোগ নম্বর কর্তৃপক্ষকে জানাতে অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞপ্তিটি ভাইস চ্যান্সেলরের অনুমোদনক্রমে রেজিস্ট্রার মোহাম্মদ নূরুল হোসেন চৌধুরী স্বাক্ষর করেন।

সাড়ে তিনশো বছরেও লালবাগ কেল্লার নির্মাণকাজ শেষ না হওয়ার পেছ…
  • ০২ অক্টোবর ২০২৬
ভাড়া বাসায় জন্মেছি, এটাই কি আমার দোষ?— শিক্ষক নিয়োগ থেকে ব…
  • ০২ অক্টোবর ২০২৬
মুসলিম যে নারীর হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছিল পৃথিবীর প্রাচীনতম…
  • ০২ অক্টোবর ২০২৬
তিন দিন পর ঘর থেকে ইউপি সদস্যের মরদেহ উদ্ধার 
  • ০২ অক্টোবর ২০২৬
এসএমসি এন্টারপ্রাইজে ম্যানেজার পদে চাকরি, বেতন আলোচনা সাপেক…
  • ০২ অক্টোবর ২০২৬
সিএনজিকে চাপা দিল বাস, প্রাণ গেল ৭ জনের
  • ০২ অক্টোবর ২০২৬