জাবিপ্রবির বিজয়-২৪ হলে শিক্ষার্থীর মোবাইল ফোন চুরি, সন্দেহভাজন শনাক্ত

১৯ মে ২০২৬, ০২:১০ PM
সন্দেহভাজন অভিযুক্ত ব্যক্তি

সন্দেহভাজন অভিযুক্ত ব্যক্তি © সংগৃহীত

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) বিজয়-২৪ হলে এক আবাসিক শিক্ষার্থীর মোবাইল ফোন চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় হলের সিসিটিভি ফুটেজে এক সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকালে হলের ৩১২ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিক্ষার্থীর নাম মো. মোস্তাকিম। তিনি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের শিক্ষার্থী এবং বিজয়-২৪ হলের আবাসিক ছাত্র।

জানা যায়, মঙ্গলবার সকাল ৬টা থেকে ৭টার মধ্যে চুরির ঘটনাটি ঘটে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, সকালে এক বহিরাগত সন্দেহভাজন ব্যক্তি ছাত্র হলে প্রবেশ করেন। তার মাথায় ক্যাপ ও মুখে মাস্ক পরা ছিল। পরনে ছিল খাকি রঙের প্যান্ট ও টি-শার্ট। ফুটেজে দেখা যায়, ওই ব্যক্তি ভুক্তভোগী শিক্ষার্থীর কক্ষে প্রবেশ করে বেশ কিছু সময় অবস্থান করেন।

চুরির বিষয়ে মো. মোস্তাকিম বলেন, ‘সকালে ঘুমানোর আগে ফোনটি আমার কাছেই ছিল। কিন্তু ঘুম থেকে উঠে দেখি মাথার পাশে রাখা ফোনটি নেই। অনেক খোঁজাখুঁজি করেও আর পাইনি।’

এদিকে আবাসিক হলে বহিরাগত প্রবেশ করে চুরির ঘটনায় সাধারণ শিক্ষার্থীদের মধ্যে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। শিক্ষার্থীরা হলের নিরাপত্তা জোরদার এবং বহিরাগত প্রবেশ নিয়ন্ত্রণে প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি জানিয়েছেন।

বাংলাদেশ বেতারের পর এবার বিটিভি ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত, আহত …
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
‘রাশেদ খাঁনের পদের আসল কাজ কী, জিজ্ঞাসা করলে সম্ভবত উত্তর দ…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীতে এবার থানার সামনে বাসে আগুন
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রে এশিয়ান ফিল্মমেকার অ্যাওয়ার্ড জিতলেন বাংলাদেশি…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
কমল জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষার ফি, পুনর্নির্ধারি…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬