বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে পোস্টারিং করে সিনিয়রকে গালাগালি ও হুমকি জুনিয়রের!

০৮ মে ২০২৬, ০৪:৩৭ PM
বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে পোস্টারিং করে সিনিয়রকে গালাগালি ও হুমকি

বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে পোস্টারিং করে সিনিয়রকে গালাগালি ও হুমকি © টিডিসি সম্পাদিত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বিজয়-২৪ আবাসিক হলের দেয়ালে প্রিন্ট করা কাগজ সাঁটিয়ে এক শিক্ষার্থীকে গালাগালি ও হুমকি প্রদান ও চরিত্র হননের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী সমাজকর্ম বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আজাদ শিকদার। তার দাবি, ক্যাম্পাসে অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে সোচ্চার থাকায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে লক্ষ্য করে এই ন্যাক্কারজনক কাজ করা হয়েছে।

ভুক্তভোগী শিক্ষার্থী জানান, গতকাল হলের বিভিন্ন ব্লকের বাথরুম, বেসিন এবং সিঁড়িতে তার বিরুদ্ধে মিথ্যা তথ্যসংবলিত প্রিন্ট করা কাগজ লাগানো হয়েছে। কাগজের ভাষা এমনভাবে সাজানো হয়েছে যেন মনে হয় তার বিভাগের কোনো জুনিয়র তার ব্যবহারে ক্ষুব্ধ হয়ে এগুলো লিখেছে। তবে ওই শিক্ষার্থী এই দাবি সম্পূর্ণ অস্বীকার করেছেন। তবে কে বা কারা এটি করেছেন এখন পর্যন্ত তা জানা যায়নি।

এদিকে হলের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এর কিছুদিন আগেও আরেক শিক্ষার্থীকে উদ্দেশ্য করে একই ধরনের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ রয়েছে। অনেকেই এই ঘটনাকে ব্যক্তিগত গোপনীয়তা ও নিরাপত্তার ওপর আঘাত হিসেবে দেখছেন। শিক্ষার্থীদের দাবি, এসবের সাথে জড়িতদের শনাক্ত করে যেন দ্রুত বিচারের আওতায় আনা হয়। 

এ বিষয়ে ভুক্তভোগী শিক্ষার্থী আজাদ শিকদার বলেন, ক্যাম্পাসের যেকোনো অনিয়ম ও অন্যায়ের বিরুদ্ধে আমার প্রতিবাদ সবসময় ছিল এবং জারি থাকবে। হাসিনার আমলের মতো কেউ অন্যায়ের বিরুদ্ধে কথা বললেই তার বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে চরিত্র হনন বা হুমকি-ধামকি দেওয়ার রীতি আবারও শুরু হয়েছে। উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাকে পরোক্ষভাবে হুমকি দেওয়ার জন্যই এই কাপুরুষোচিত কাজ করা হয়েছে। আমি সহকারী প্রভোস্ট স্যারকে জানিয়েছি। স্যার বলছেন লিখিত অভিযোগ দেওয়ার জন্য এবং রবিবারে একটি মিটিংয়ে এ বিষয়ে কথা বলবেন।

এ বিষয়ে সহকারী হল প্রভোস্ট অধ্যাপক সৈয়দ মিসবাহ উদ্দিন বলেন, ভুক্তভোগী শিক্ষার্থী আমাদেরকে জানিয়েছেন। রবিবারে আমাদের একটি মিটিং আছে। সেখানে আমরা এই বিষয়টি নিয়ে কথা বলবো।

দেখে নিন সেমিফাইনালে স্পেন ও ফ্রান্সের একাদশ
  • ১৪ জুলাই ২০২৬
হাবিপ্রবিতে ডেটা সায়েন্স–পরিসংখ্যান একীভূতের দাবিতে শিক্ষার…
  • ১৪ জুলাই ২০২৬
জুলাইয়ের সবচেয়ে বড় প্রাপ্তি ভাষাহীন মানুষ ভাষা খুঁজে পেয়েছে…
  • ১৪ জুলাই ২০২৬
যাদেরকে ফার্মের মুরগি বলছেন, সেই জেন-জিই মহাকাব্যিক বিপ্লব …
  • ১৪ জুলাই ২০২৬
এবার দুঃখ প্রকাশ করলেন কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
  • ১৪ জুলাই ২০২৬
অব্যবস্থাপনার অভিযোগে ঝিনাইদহে দুই স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান…
  • ১৪ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence