রুয়েট ক্যান্টিনের খাবারে ভেজাল মেশানোর অভিযোগে কর্মচারীকে পুলিশে সোপর্দ

২৫ এপ্রিল ২০২৬, ০৪:৪৭ PM
আটক আব্দুর রাজ্জাক

আটক আব্দুর রাজ্জাক © সংগৃহীত

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ক্যাম্পাসের ‘বাংলা টিফিন’ ক্যান্টিনে খাবারে ভেজাল মেশানোর অভিযোগে এক কর্মচারীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। সিসিটিভি ফুটেজে খিচুড়িতে অতিরিক্ত লবণ মেশানোর দৃশ্য ধরা পড়ার পর তাকে হাতেনাতে ধরে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়।

জানা গেছে, শনিবার (২৫ এপ্রিল) বেলা ৩টায় আব্দুর রাজ্জাক (৩৬) নামের এক কর্মচারী প্রস্তুতকৃত খিচুড়িতে অতিরিক্ত লবণ মেশানোর সময় সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েন। বিষয়টি নজরে আসার পর ক্যান্টিন কর্তৃপক্ষ তাকে হাতেনাতে আটক করে। পরবর্তী সময় জিজ্ঞাসাবাদে সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়। পরে পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

মতিহার থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা এসআই জাকারিয়া বলেন, ‘অভিযোগের প্রেক্ষিতে আমরা অভিযুক্তকে হেফাজতে নিয়েছি। অধিকতর তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

বাংলা টিফিনের কর্ণধার মোর্শেদ বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে কাজলা শাখায় সুনামের সঙ্গে সেবা দিয়ে আসছি। তবে রুয়েট শাখায় খাবারে মাছি পাওয়া, স্বাদের অসঙ্গতিসহ বিভিন্ন সমস্যার কারণে আমাদের সেবার মান নিয়ে প্রশ্ন উঠছিল। এসব সমস্যা সমাধানে নজরদারি বাড়ানোর পর আজকের ঘটনাটি ধরা পড়ে। আমরা ধারণা করছি, আমাদের সুনাম ক্ষুণ্ন করতে পরিকল্পিতভাবে এই কাজটি করা হয়েছে।’

জানা গেছে, অভিযুক্ত আব্দুর রাজ্জাক রুয়েট-সংলগ্ন একটি রেস্তোরাঁর শেয়ারহোল্ডার। এ ঘটনায় তৃতীয় কোনো পক্ষ জড়িত থাকতে পারে বলেও অভিযোগ পাওয়া গেছে।

ট্যাগ: রুয়েট
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৪ ফুট দৈর্ঘ্যের অজগর উদ্ধার
  • ০২ অক্টোবর ২০২৬
ক্লাস শুরুর এক সপ্তাহ একাদশ শ্রেণির সিলেবাস প্রকাশ
  • ০২ অক্টোবর ২০২৬
সলিমুল্লাহ মেডিকেলে ছাত্রদল ও স্টেথোসের উদ্যোগে প্রথম বর্ষে…
  • ০২ অক্টোবর ২০২৬
৫ অক্টোবর নোবেল পুরস্কার ঘোষণা শুরু, এবারও শান্তিতে নোবেল ‘…
  • ০২ অক্টোবর ২০২৬
টাইমস হায়ার এডুকেশনে প্রথমবারের মতো বাংলাদেশ মেডিকেল বিশ্ব…
  • ০২ অক্টোবর ২০২৬
‘শতবার বেয়াদব হতে রাজি আছি, কিন্তু একবারের জন্যও চাঁদাবাজ …
  • ০২ অক্টোবর ২০২৬