‘উদ্যোক্তাদের ওয়েবসাইট নির্ভরশীলতা কমিয়ে মোবাইল অ্যাপ উপযোগী হতে হবে’

২৮ মার্চ ২০২৬, ১২:১৬ PM
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা রেহান আসিফ আসাদ সম্মাননা স্মারক দেওয়া হচ্ছে

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা রেহান আসিফ আসাদ সম্মাননা স্মারক দেওয়া হচ্ছে © টিডিসি

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেছেন, স্টার্টআপ ব্যবসায় উদ্যোক্তাদের এখন শুধু ওয়েব পেজ নির্ভরশীল না থেকে মোবাইল অ্যাপ উপযোগী হয়ে উঠতে হবে। অন্যথায় প্রতিযোগিতার এই বাজারে পিছিয়ে পড়তে হবে।
‎
‎রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) আয়োজিত এন্টারপ্রেনার ডেভেলপমেন্ট  অ্যান্ড স্টার্টআপ ডায়ালগ সেশনে প্রধান অতিথির বক্তব্যে উদ্যোক্তাদের উদ্দেশে তিনি এ কথা বলেন। 

শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যা ৫টায় রুয়েটের স্টুডেন্ট ইনোভেশন হাবে উদ্যোক্তা শিক্ষার্থীদের অংশগ্রহণে এই ডায়লগ সেশন অনুষ্ঠিত হয়। এই ইনোভেশন সেন্টারের সঙ্গে প্রায় আড়াই শ উদ্যোক্তা সম্পৃক্ত রয়েছেন।  
‎
‎রেহান আসিফ আসাদ বলেন, ইনোভেশন হাবে স্টার্টআপ ও উদ্যোক্তা উন্নয়নের জন্য বিভিন্ন প্রশিক্ষণ, কর্মশালা ও মেন্টরশিপের ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন। শিক্ষার্থীরা তাদের নতুন আইডিয়া বাস্তব প্রোটোটাইপে রূপ দিতে কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন, কীভাবে সমাধান দেওয়া যায় এ বিষয়ে শিক্ষার্থী ও প্রশিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময়কালে তিনি বলেন, আইসিটি সেক্টরে গত ১৭ বছরে ৬০ বিলিয়ন খরচ হয়েছে কিন্তুু তার ফলাফল আশানুরূপ না। 
‎
‎এর আগে বিকেল পাঁচটায় উপদেষ্টা রুয়েটে উপস্থিত হলে রেহান আসিফ আসাদকে ফুল দিয়ে বরণ করে নেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক ও ছাত্র কল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. রবিউল ইসলাম সরকার সহ রুয়েটের শিক্ষক ও শিক্ষার্থীরা। এর পরে উপদেষ্টা স্টুডেন্ট ইনোভেশন হাব পরিদর্শন করেন। সেশন চলাকালে উপদেষ্টা প্রত্যেক উদ্যোক্তাদের সঙ্গে তাদের প্রকল্প নিয়ে কথা বলেন এবং সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।
‎
‎অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে বক্তব্য দেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। রুয়েটের ছাত্র কল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিজিটাল এন্টারপ্রেনারশিপ এ্যান্ড ইনোভেশন ইকো সিস্টেম ডেভেলপমেন্টের প্রজেক্ট ডাইরেক্টর মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার সহ উদ্যোক্তা ও শিক্ষকরা।

‎সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাবি ছাত্রদল নেত্রী আঞ্জুম…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
তৃতীয়-পঞ্চম শ্রেণির তথ্য সংগ্রহে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ডিগ্রি ৩য় বর্ষে পাসের হার ৪৪.২৭ শতাংশ, ফল নিয়ে যা বললেন জাত…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ৩য় বর্ষের ফল প্রকাশ
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
গবেষণা থেকে লেখালেখি: এআইয়ের স্মার্ট ব্যবহারের পাঠ মেরিটাইম…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
‘শেখ হাসিনা দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছিলেন’
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬