‌‌'জাবিপ্রবিতে দলীয় রাজনীতি হবে না, শিক্ষাঙ্গন থাকবে রাজনীতির ঊর্ধ্বে'

২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৯ PM
সংসদ সদস্য জনাব মোস্তাফিজুর রহমান বাবুল

সংসদ সদস্য জনাব মোস্তাফিজুর রহমান বাবুল © টিডিসি ফটো

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে (জাবিপ্রবি) সব ধরনের দলীয় রাজনীতির ঊর্ধ্বে রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন জামালপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জনাব মোস্তাফিজুর রহমান বাবুল। তিনি বলেছেন, 'এই প্রতিষ্ঠান নিয়ে আমরা কেউ কখনো দলীয় রাজনীতি করব না, এটি আমাদের অঙ্গীকার। শিক্ষাঙ্গন নিয়ে নষ্ট ও নোংরা রাজনীতি হোক, তা আমরা চাই না এবং করতেও দেব না।'

​মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়ে এমপি বাবুল বলেন, 'দল-মত নির্বিশেষে জাবিপ্রবি আমাদের সবার প্রিয় প্রতিষ্ঠান। উপাচার্য, বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক-শিক্ষার্থীসহ সবাই মিলে এই বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক, উন্নত ও দৃষ্টিনন্দন শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশের বুকে গড়ে তুলতে হবে। এ জন্য আমাদের সামনে অনেক কাজ পড়ে আছে।'

​তিনি আরও যুক্ত করেন, 'দলমতের ঊর্ধ্বে উঠে, সংকীর্ণতা পরিহার করে জামালপুর ও এই বিশ্ববিদ্যালয়ের স্বার্থকে বড় করে দেখে আমরা আমাদের দায়িত্ব পালন করব।'

​বক্তব্যের শুরুতে তিনি মহান মুক্তিযুদ্ধ, নব্বইয়ের গণ-অভ্যুত্থান এবং বিশেষ করে ২০২৪ সালের জুলাই-আগস্টের রক্তক্ষয়ী অভ্যুত্থানে আত্মাহুতি দেওয়া শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তাঁদের রুহের মাগফিরাত কামনা করেন।

​বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জনাব মো. ফরিদুল কবীর তালুকদার এবং জামালপুর-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন।

​অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন। ইইই বিভাগের চেয়ারম্যান প্রভাষক মো. সিজার রহমানের সঞ্চালনায় আয়োজিত এই কেন্দ্রীয় ইফতার মাহফিলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকমণ্ডলী, কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

পে স্কেল ‘চূড়ান্ত হচ্ছে’ কাল, দুই স্তরের সরকারি চাকরিজীবীদে…
  • ২০ মে ২০২৬
সাবেক স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আহত বর্তমান স্বামী
  • ২০ মে ২০২৬
গাজীপুরে প্রধানমন্ত্রীর সফর, বহিরাগতদের বসবাস নিষিদ্ধ করল জ…
  • ২০ মে ২০২৬
প্রিয় সোনামনি রামিসা, তোমার কাছে মানবতা লজ্জিত: জামায়াত আমির
  • ২০ মে ২০২৬
নদীতে ডুবে প্রাণ গেল শিশুর
  • ২০ মে ২০২৬
২২ বছরের অপেক্ষার পর শিরোপা জিতল আর্সেনাল
  • ২০ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081