শাকসু নির্বাচনের তফশিল ঘোষণা, নির্বাচন ১৭ ডিসেম্বর

১৬ নভেম্বর ২০২৫, ০৬:২৩ PM , আপডেট: ১৬ নভেম্বর ২০২৫, ০৬:২৮ PM
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস © সংগৃহীত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বহু প্রত্যাশিত কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনের তফশিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। নির্ধারিত তফশিল অনুযায়ী আগামী ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।

রবিবার (১৬ নভেম্বর) বিকেলে এক সংবাদ সম্মেলনে নির্বাচনের তফশিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেছ।

তফশিল অনুযায়ী নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে আগামী ২০ নভেম্বর। ভোটার তালিকার বিষয়ে আপত্তি গ্রহণ শেষ তারিখ ২২ নভেম্বর শনিবার বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ২৩ নভেম্বর।

তফশিল আরও বলা হয়, মনোনয়নপত্র বিতরণ ২৪ নভেম্বর সকাল ১০টা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত করা যাবে। বিতরণ ও জমাদান ২৫ নভেম্বর সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। মনোনয়ন জমাদানের শেষ তারিখ ২৬ নভেম্বর বিকেল সাড়ে ৩টা পর্যন্ত।

আরও পড়ুন: আন্দোলনে আহত প্রাথমিক শিক্ষিকাকে আইসিইউতে নিয়েও বাঁচানো গেল না

মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে ২৭ নভেম্বর। এরপর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে ২৮ নভেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ৩০ নভেম্বর বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। প্রার্থিতার বিষয়ে আপিল গ্রহণ ও নিষ্পত্তি ১ ডিসেম্বর বিকেল ৪টা পর্যন্ত। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ২ ডিসেম্বর। নির্বাচনে ভোট গ্রহণ করা হবে আগামী ১৭ ডিসেম্বর সকাল ৯টা থেকে ৪টা পর্যন্ত। নির্বাচনের ফলাফলও একই দিন প্রকাশ করা হবে।

উল্লেখ্য, এর আগে গত ১৪ নভেম্বর রাত ৯টায় নির্বাচনের ভোট গ্রহণের তারিখ ঘোষনা করেন উপাচার্য অধ্যাপক ড. সরওয়ারুদ্দিন চৌধুরী।

এসপি অফিস ঘেরাও করা সেই ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
পাবিপ্রবি ছাত্রীদের কুপ্রস্তাব, প্রতিবাদ করায় সাবেক সেনাসদস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডি ভর্তি পরীক্ষার তারিখ ঘোষ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি পেলেন আজন্ম দৃষ্টিহীন রাবি শিক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9