মাভাবিপ্রবি ছাত্র সংসদ নির্বাচনে রাজনৈতিক ব্যানারে অংশগ্রহণ নিষিদ্ধ, ডোপ টেস্ট বাধ্যতামূলক

০৬ নভেম্বর ২০২৫, ০৬:৪৬ AM
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © টিডিসি ফটো

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ গঠনের লক্ষ্যে খসড়া গঠনতন্ত্র প্রণয়ন করা হয়েছে। বুধবার (৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ প্রতিষ্ঠা কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মো. ফজলুল করিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। খসড়া গঠনতন্ত্রটি শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে।

খসড়া অনুযায়ী, কেন্দ্রীয় সংসদের ১৯টি পদে থেকে সভাপতি ও কোষাধ্যক্ষ পদ ব্যতীত ১৭টি পদে সরাসরি নির্বাচন অনুষ্ঠিত হবে। সংরক্ষিত দুইটি পদে পদাধিকার হিসেবে সভাপতি হবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং কোষাধ্যক্ষ হবেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ। যদি কোষাধ্যক্ষ না থাকেন, তাহলে উপাচার্য মনোনীত একজন অধ্যাপক কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করবেন। নির্বাচিত পদগুলো হলো: সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সহকারী সাধারণ সম্পাদক(২), মুক্তিযুদ্ধ বিপ্লব ও গণতন্ত্রবিষয়ক সম্পাদক, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক, সমাজকল্যাণ স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক, আন্তর্জাতিক বিষয় সম্পাদক, ক্রীড়া কলা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক, পরিবহন ও ক্যাফেটেরিয়া সম্পাদক, মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক, প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং ৫ জন নির্বাহী সদস্য।

এছাড়া হল সংসদের ১৩ টি পদের মধ্যে ১১ টি পদে সরাসরি নির্বাচন অনুষ্ঠিত হবে, দুইটি পদ সংরক্ষিত থাকবে। সংরক্ষিত দুটি পদে পদাধিকার হিসেবে সভাপতি হবেন হল প্রভোস্ট এবং কোষাধ্যক্ষ হবেন প্রভোস্ট মনোনীত একজন হাউজ টিউটর।

নির্বাচন পদগুলো হলো- সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক,সহ-সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ,সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক, পাঠাগার ও কমনরুম বিষয়ক সম্পাদক, ডাইনিং ও পরিচ্ছন্নতা বিষয়ক সম্পাদক, ক্রীড়া বিষয়ক সম্পাদক , সদস্য (৪জন)।

খসড়া গঠনতন্ত্রে নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের নৈতিকতা ও মাদকমুক্ত থাকার নিশ্চয়তা নিশ্চিত করতে ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া, অধ্যায়-৫ এর ঙ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, প্রার্থীরা কোনো রাজনৈতিক দল বা সংগঠনের ব্যানারে নির্বাচন করতে পারবেন না।

উল্লেখ্য, খসড়া গঠনতন্ত্র চূড়ান্ত করার জন্য বিশ্ববিদ্যালয় আগামী ৮ নভেম্বর বিভিন্ন আঞ্চলিক সংগঠন, ক্লাব ও শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবে।

মামলা তুলে নিতে হুমকির অভিযোগ তুলে আত্মহত্যার চেষ্টা শিক্ষি…
  • ১২ আগস্ট ২০২৬
উপকূলের কাছে ফের লঘুচাপ, চার বন্দরে সতর্ক সংকেত
  • ১২ আগস্ট ২০২৬
জুলাই চেতনাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ এনে ঢাবি শিক্ষকদের ত…
  • ১২ আগস্ট ২০২৬
তরুণদের মধ্যেও বাড়ছে হার্ট অ্যাটাক, সুস্থ থাকার ৮ সহজ উপায়
  • ১২ আগস্ট ২০২৬
চাঁদা তুলতে বাধা দেওয়া ছাত্রদল নেতাদের চাপাতি-চাইনিজ কুড়াল …
  • ১২ আগস্ট ২০২৬
‘সেক্রেটারি হতে ৫০ লাখ খরচ করছি’—বিএনপি নেতার ফোনালাপ ফাঁস
  • ১২ আগস্ট ২০২৬