মাভাবিপ্রবি কেন্দ্রীয় ছাত্র সংসদের খসড়া গঠনতন্ত্র প্রণয়ন

২২ অক্টোবর ২০২৫, ০১:৩৬ PM
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © টিডিসি ফটো

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ গঠনের লক্ষ্যে খসড়া গঠনতন্ত্র প্রণয়ন করা হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ গঠন ও গঠনতন্ত্র প্রণয়ন কমিটি সকল বিভাগ এবং জনসংযোগ দপ্তরের ফেসবুক পেজে খসড়া গঠনতন্ত্রটি উন্মুক্ত করে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৯ অক্টোবরের মধ্যে শিক্ষার্থীরা গঠনতন্ত্রের ওপর নিজেদের মতামত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালকের ই-মেইল [email protected] ঠিকানায় পাঠাতে পারবেন।

এই বিষয়ে কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মো. ফজলুল করিম বলেন, ‘২৯ অক্টোবর পর্যন্ত প্রাপ্ত মতামতের ভিত্তিতে ৩ নভেম্বরের মধ্যে সংশোধিত খসড়া গঠনতন্ত্র প্রস্তুত করা হবে। পরদিন অর্থাৎ ৪ নভেম্বর শিক্ষার্থীদের জন্য সংশোধিত খসড়া পুনরায় উন্মুক্ত করা হবে। পরবর্তীতে ৮ নভেম্বর শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করে গঠনতন্ত্রটি চূড়ান্ত করা হবে।‘

উল্লেখ্য, কেন্দ্রীয় ছাত্র সংসদ গঠনের লক্ষ্যে গত ২৭ আগস্ট অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় রিজেন্ট বোর্ডের ২৫০তম সভায় বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. এ.কে.এম মহিউদ্দিনকে আহ্বায়ক এবং শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মো. ফজলুল করিমকে সদস্য সচিব করে ৮ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।

কমিটির কার্যপরিধির মধ্যে রয়েছে বিশ্ববিদ্যালয়ের আইন ও প্রাসঙ্গিক নীতিমালা পর্যালোচনা, ছাত্র সংসদ গঠনের প্রক্রিয়া নিয়ে মতামত ও সুপারিশ প্রদান এবং কেন্দ্রীয় ছাত্র সংসদের গঠনতন্ত্র প্রণয়ন।

শিক্ষামন্ত্রীর নির্দেশে বদলির পরও যোগদান করতে দিচ্ছেন না প্…
  • ১২ আগস্ট ২০২৬
বিএনপি কর্মীকে গুলি করে হত্যা
  • ১২ আগস্ট ২০২৬
বিএসপিইউএ ওয়েবিনার: গবেষণাপত্র প্রত্যাহার ও গবেষণা সততা রক্…
  • ১২ আগস্ট ২০২৬
মামলা তুলে নিতে হুমকির অভিযোগ তুলে আত্মহত্যার চেষ্টা শিক্ষি…
  • ১২ আগস্ট ২০২৬
উপকূলের কাছে ফের লঘুচাপ, চার বন্দরে সতর্ক সংকেত
  • ১২ আগস্ট ২০২৬
জুলাই চেতনাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ এনে ঢাবি শিক্ষকদের ত…
  • ১২ আগস্ট ২০২৬