চুয়েটে ভর্তি কার্যক্রম বন্ধ ঘোষণা

২৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৮ AM
ভর্তি কার্যক্রম বন্ধের ঘোষণা শিক্ষার্থীদের

ভর্তি কার্যক্রম বন্ধের ঘোষণা শিক্ষার্থীদের © টিডিসি ফটো

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীরা চলমান প্রকৌশলী অধিকার আন্দোলনের অংশ হিসেবে অত্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ‘চুয়েটে অ্যাডমিশন বন্ধ’ শিরোনামে একটি ব্যানার টানিয়ে এ ঘোষণা দেন তারা।

এর মাধ্যমে কুয়েট, রুয়েট ও শাবিপ্রবির পর চুয়েট শিক্ষার্থীদেরকেও এমন ভর্তি কার্যক্রম বন্ধের আহ্বানে যুক্ত হতে দেখা যায়।

ব্যানারে শিক্ষার্থীরা অভিযোগ করেন, ডিপ্লোমা সিন্ডিকেটের দৌরাত্ম্যে দেশে মেধার চেয়ে সিন্ডিকেটের কদর বেশি। তাই সংস্কার ব্যতীত চুয়েটে ভর্তি কার্যক্রম বন্ধ থাকবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহি আল ওয়াহিদ দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, বর্তমানে প্রকৌশল খাতে যে মারাত্মক বৈষম্য চলছে, সেই প্রেক্ষিতে চুয়েটে ভর্তি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। যতদিন না প্রকৌশল খাতে সংস্কার হচ্ছে, ভর্তি কার্যক্রম বন্ধ থাকবে। একজন মেধাবী ছাত্র চার বছর পড়াশোনা করে প্রকৌশলী হয়ে বেকার থাকার চেয়ে অন্য কোনো বিষয়ে পড়াশোনা করাই শ্রেয়।

প্রসঙ্গত, একই দাবিতে কুয়েট, রুয়েট ও শাবিপ্রবির শিক্ষার্থীরাও তিন দফা দাবিতে ভর্তি কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছিলেন। এবার চতুর্থ বিশ্ববিদ্যালয় হিসেবে এ উদ্যোগ গ্রহণ করলেন চুয়েট শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের এ তিন দফা দাবিগুলো হলো- নবম গ্রেডে নিয়োগের ন্যূনতম যোগ্যতা বিএসসি রেখে পরীক্ষার মাধ্যমে নিয়োগ, দশম গ্রেডকে কোটামুক্ত করে বিএসসিদের জন্য সুযোগ সৃষ্টি, বিএসসি ছাড়া অন্য কেউ যেন প্রকৌশলী পদবি ব্যবহার করতে না পারে তা নিশ্চিত করা।

ট্যাগ: চুয়েট
দুপুরের মধ্যে ঢাকাসহ দেশের ১৪ জেলায় ভারী বৃষ্টির আভাস, নদীব…
  • ১০ জুলাই ২০২৬
২০০২ ব্রাজিলের পর প্রথম, বিশ্বকাপে বিরল রেকর্ড ফ্রান্সের
  • ১০ জুলাই ২০২৬
মরক্কোকে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স
  • ১০ জুলাই ২০২৬
বিশ্বকাপে ইতিহাস গড়লেন মরক্কোর গোলরক্ষক
  • ১০ জুলাই ২০২৬
দেম্বেলের গোলে স্বপ্নের পথে ফ্রান্স
  • ১০ জুলাই ২০২৬
এমবাপ্পের জাদুতে এগিয়ে গেল ফ্রান্স
  • ১০ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence