প্রকৌশল আন্দোলনে অচল চুয়েট, সব পরীক্ষা স্থগিত

২৯ আগস্ট ২০২৫, ০৮:২০ AM , আপডেট: ২৯ আগস্ট ২০২৫, ০৪:৪২ PM
চুয়েটের লোগো

চুয়েটের লোগো © সংগ্রহীত

পাঁচ দফা দাবিতে চলমান প্রকৌশল শিক্ষার্থীদের আন্দোলনের কারণে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) প্রশাসন সব বিভাগ ও ব্যাচভিত্তিক পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় শিক্ষার্থীদের চলমান আন্দোলন ও অনিশ্চিত পরিস্থিতির কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৩১ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন বিভাগ ও ব্যাচভিত্তিক সব পরীক্ষা স্থগিত থাকবে।

স্থগিত পরীক্ষাগুলোর নতুন সময়সূচি পরে জানানো হবে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। পরীক্ষার সময়সূচি বিভাগীয় নিয়ম অনুযায়ী পুনঃনির্ধারণ করা হবে।

উল্লেখ্য, প্রকৌশল অধিকার আন্দোলনের কারণে কয়েকদিন ধরেই চুয়েটসহ দেশের বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। ক্লাস-পরীক্ষা বর্জনের পাশাপাশি আন্দোলনকারীরা বিভিন্ন সময় সড়ক অবরোধ, মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করছে। আন্দোলনের মূল দাবি, বিএসসি প্রকৌশলীদের পেশাগত মর্যাদা রক্ষা, নিয়োগে কোটা বৈষম্য দূরীকরণ এবং অন্যান্য সংশ্লিষ্ট দাবি বাস্তবায়ন করা।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, শিক্ষার্থীদের দাবির যৌক্তিকতা বিবেচনায় নিয়ে আলোচনার মাধ্যমে এর সমাধান করাই একমাত্র পথ। তবে চলমান পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া সম্ভব নয় বলে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

শপথ নিলেন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী
  • ২১ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
  • ২১ আগস্ট ২০২৬
বুড়িগঙ্গায় প্রতিমা বিসর্জনের সময় ১৫ বছরের কিশোর নিখোঁজ
  • ২১ আগস্ট ২০২৬
দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুলের জীবনবৃত্তান্ত
  • ২১ আগস্ট ২০২৬
যুক্তরাষ্ট্রে সামরিক ঘাঁটির কাছে বিমান বিধ্বস্ত, বেঁচে নেই …
  • ২১ আগস্ট ২০২৬
চট্টগ্রামে চুরি হওয়া রড মোহাম্মদপুর থেকে ট্রাকসহ উদ্ধার
  • ২১ আগস্ট ২০২৬