গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়

পরীক্ষার খাতা আবাসিক হলে ও শিক্ষকের অফিসে নিয়ে লেখায় ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০২ PM , আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৪ PM
নাহিদুর রহমান সাকিব

নাহিদুর রহমান সাকিব © টিডিসি

সেমিস্টার ফাইনাল পরীক্ষার খাতা আবাসিক হলে নিয়ে গিয়ে এবং বিভাগের শিক্ষক ডা. মোছা. হুর-ই-জান্নাতের অফিস কক্ষে বসে পরীক্ষা দেওয়া; পাশাপাশি একই বিভাগের শিক্ষার্থী সামিয়া সুলতানাকে হেনস্তা করার অভিযোগে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) অ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন (এএসভিএম) বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও গোবিপ্রবি ছাত্রদলের প্রচার সম্পাদক নাহিদুর রহমান সাকিবকে দুই সেমিস্টারের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডের সুপারিশের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

১০ সেপ্টেম্বর (বুধবার) তারিখে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. এনামউজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গত ২৫/০৮/২০২৫ তারিখ অনুষ্ঠিত শৃঙ্খলা বোর্ডের ৮/২০২৫ নং সভার আলোচ্যসূচির ৫(চ) নং সিদ্ধান্ত মোতাবেক নিম্নরূপ পর্যালোচনা ও সুপারিশ করা হয়েছে। ০৪/০৫/২০২৫ তারিখে উচ্চতর পর্যালোচনা কমিটির প্রতিবেদন আলোচনায় উঠে আসে যে, আপনার মোবাইল চ্যাটের স্ক্রিনশটের মাধ্যমে জানা যায়—আপনি রিটেক ফাইনাল পরীক্ষার খাতা আবাসিক হলে নিয়ে লিখেছেন এবং আরেকটি পরীক্ষার খাতা এএসভিএম বিভাগের সভাপতি ডা. মোছা. হুর-ই-জান্নাতের অফিস কক্ষে বসে লিখেছেন। একই সঙ্গে এএসভিএম বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সামিয়া সুলতানা আপনার বিরুদ্ধে হেনস্তা ও পারিবারিক হুমকি প্রদানের অভিযোগ বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাখিল করেন। এ বিষয়ে আপনার বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা জানতে চেয়ে আপনাকে পত্র প্রেরণ করা হয়। আপনার জবাবের পরিপ্রেক্ষিতে পরবর্তী করণীয় নির্ধারণের জন্য বিষয়টি শৃঙ্খলা বোর্ডে আলোচনা হয়। সভায় আপনাকে দুই সেমিস্টারের জন্য বহিষ্কারের সুপারিশ করা হয়।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘গত ২৫/০৮/২০২৫ তারিখ অনুষ্ঠিত শৃঙ্খলা বোর্ডের ৮/২০২৫ নং সভার আলোচ্যসূচির ৫(৩) নং সুপারিশ মোতাবেক আপনাকে দুই সেমিস্টারের জন্য বহিষ্কার করা হলো।’

পানিতে মিশছে সহজে নষ্ট না হওয়া রাসায়নিক, শরীরের কী ক্ষতি হত…
  • ২১ অক্টোবর ২০২৬
সবাই প্রস্তুতি নিন, বদলির ফয়সালা রাজপথেই হবে: অধ্যক্ষ আজিজী
  • ২১ অক্টোবর ২০২৬
আখচাষিদের প্রণোদনার চেক নিলেন বিএনপির এমপি
  • ২১ অক্টোবর ২০২৬
‘শীর্ষ সন্ত্রাসী ইমনকে এখন থেকে ভাড়া দিতে হবে’ বলে কুরিয়ারে…
  • ২১ অক্টোবর ২০২৬
চ্যাম্পিয়নস লিগে পিএসজির বিপক্ষে মাঠে নেমেছে বার্সেলোনা, খে…
  • ২১ অক্টোবর ২০২৬
চোরাই মোটরসাইকেল বিক্রি করতে গিয়ে ধরা পড়লেন পুলিশ সদস্য
  • ২১ অক্টোবর ২০২৬