গোবিপ্রবিতে কর্মকর্তা-কর্মচারীদের ডিজিটাল হাজিরা চালু

১০ সেপ্টেম্বর ২০২৫, ০১:২০ PM
গোবিপ্রবিতে ডিজিটাল হাজিরা পদ্ধতির উদ্বোধন

গোবিপ্রবিতে ডিজিটাল হাজিরা পদ্ধতির উদ্বোধন © টিডিসি

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) কর্মকর্তা-কর্মচারীদের অফিসে আগমন ও প্রস্থান নিশ্চিত করতে ডিজিটাল হাজিরা পদ্ধতি চালু করা হয়েছে।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলায় এ বায়োমেট্রিক পদ্ধতির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর।

উপাচার্য বলেন, ‘গোবিপ্রবিতে প্রথমবারের মতো ডিজিটাল হাজিরা চালু হলো। আশা করছি, এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে কর্ম-শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান, ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান, পদার্থবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. শাহজাহান, রেজিস্ট্রার মো. এনামউজ্জামানসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।

সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬
অনার্স তৃতীয় বর্ষের ফরম পূরণের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০৪ অক্টোবর ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অ্যাসোসিয়েট, আবেদন ৯ অক্…
  • ০৪ অক্টোবর ২০২৬
ফেলোশিপে পড়াশোনার সুযোগ সুইজারল্যান্ডে, করুন আবেদন
  • ০৪ অক্টোবর ২০২৬
মাদকবিরোধী অভিযানের সময় নদীতে ঝাঁপ, বিশ্ববিদ্যালয় ছাত্রের ল…
  • ০৪ অক্টোবর ২০২৬