মাভাবিপ্রবিতে ‘বাংলাদেশ-চীন অর্থনৈতিক অংশীদারত্ব’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

১৭ আগস্ট ২০২৫, ০৭:০২ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১০:৪৭ PM
বিশ্ববিদ্যালয়ের তৃতীয় অ্যাকাডেমিক ভবনে সেমিনার অনুষ্ঠিত হয়

বিশ্ববিদ্যালয়ের তৃতীয় অ্যাকাডেমিক ভবনে সেমিনার অনুষ্ঠিত হয় © টিডিসি

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) অনুষ্ঠিত হয়েছে ‘বাংলাদেশ-চীন ইকোনোমিক পার্টনারশিপ আন্ডার দ্য বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ’ শীর্ষক একটি গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের তৃতীয় অ্যাকাডেমিক ভবনের সেমিনার কক্ষে বেলা ৩টা থেকে  বিকেল ৪টা পর্যন্ত এ সেমিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ। বিশেষ অতিথি ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নাজমুস সাদেকীন। সভাপতিত্ব করেন মাওলানা ভাসানী রিসার্চ সেন্টারের পরিচালক হাদিফুর রহমান এবং সেমিনারের মূল বক্তা হিসেবে চিনের সিচুয়ান বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ইন্টারন্যাশনাল রিলেশন্সের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ মারুফ হাসান।

উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, ‘বাংলাদেশ-চীন অর্থনৈতিক অংশীদারত্ব বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে অত্যন্ত প্রাসঙ্গিক ও সময়োপযোগী। দীর্ঘদিন ধরে চীন বাংলাদেশের অবকাঠামো, প্রযুক্তি, কৃষি, জ্বালানি ও বাণিজ্য খাতে গুরুত্বপূর্ণ সহযোগিতা প্রদান করে আসছে, যা দেশের উন্নয়ন অগ্রযাত্রায় বড় অবদান রাখছে।’

মূল বক্তা হিসেবে বক্তব্যে বলেন, ‘২০১৬ সালে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে যোগ দেওয়ার পর থেকে চীন বাংলাদেশের অন্যতম কৌশলগত উন্নয়ন অংশীদারে পরিণত হয়েছে। চীনের বিনিয়োগে পদ্মা সেতুর রেল সংযোগ, কর্ণফুলী টানেল, পায়রা ও মাতারবাড়ী বন্দরসহ একাধিক প্রকল্প বাস্তবায়ন হচ্ছে, যা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করছে এবং আঞ্চলিক বাণিজ্য সংযোগ জোরদার করছে।’

তিনি আরও উল্লেখ করেন যে,  চীনের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা বাংলাদেশের মধ্যম আয়ের দেশ হওয়ার পথকে আরও সুদৃঢ় করেছে এবং আগামীর উন্নয়ন লক্ষ্যে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

সেমিনারটি যৌথভাবে আয়োজন করে মাওলানা ভাসানী রিসার্চ সেন্টার ও সামাজিক বিজ্ঞান অনুষদ। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

শিক্ষক-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি সাভার ক্যান্টনমেন্ট পাবলি…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসে মব, ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান করলেন হার্ভার্ড…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের পরিচ্ছন্নতা অভি…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ম্যানেজিং কমিটি গঠন বিধিতে পরিবর্তন, সভাপতি নির্বাচন যেভাবে
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
৭ ঘণ্টার বেশি সময় ধরে নিজ কার্যালয়ে অবরুদ্ধ গোবিপ্রবি উপাচা…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ইস্যুতে ১৬ সদস্যের তিনটি তদন্ত কমিটি করল ঢাবি প্রশাসন
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9