রাবিপ্রবির ১০ ছাত্রলীগ নেতাকর্মী আজীবন বহিষ্কার, সনদ বাতিল

৩০ জুলাই ২০২৫, ১০:১৬ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৮:২৬ AM
রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © টিডিসি ফটো

জুলাই গণঅভ্যুত্থানে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা-নির্যাতন, বিভিন্ন সময়ে ক্যাম্পাসের শিক্ষার্থীদের র‍্যাগিংসহ নানা অভিযোগে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) ১০ ছাত্রলীগ (নিষিদ্ধ ঘোষিত সংগঠন) নেতাকর্মীকে আজীবনের জন্য বহিষ্কার ও সনদ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ বুধবার (৩০ জুলাই) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন উপাচার্য অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান।

শাস্তি পাওয়ারা হলেন-বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সে অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের (সিএসই) বিশ্বজিৎ শীল সাগর, সাইদুজ্জামান পাপ্পু, মহিউদ্দিন মুন্না, আবির, হাসু দেওয়ান, জাকির হোসেন, ম্যানেজমেন্ট বিভাগের জাহাঙ্গীর আলম অপু, আকিব মাহমুদ, অন্তু কান্তি দে ও রিয়াদ তালুকদার।

উপাচার্য ড. মো. আতিয়ার রহমান বলেন, জুলাই গণঅভ্যুত্থান ও তার আগে-পরে যে সমস্ত ছাত্ররা, ছাত্র নামধারী সন্ত্রাসীরা আমাদের শিক্ষার্থীদের ওপর অত্যাচার করেছে, নিপীড়ন চালিয়েছে যারা র‍্যাগ দিয়েছে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে। 

তিনি আরও বলেন, আমি যোগদানের পরই তদন্ত কমিটি গঠন করেছিলাম। সেই তদন্ত কমিটি একেবারে চুল-ছেঁড়া তথ্য-উপাত্ত সংগ্রহ করে বিশ্লেষণ করে তদন্ত রিপোর্ট দিয়েছে। সেই রিপোর্টের ওপর ভিত্তি করে রিজেন্ট বোর্ডের সিদ্ধান্তক্রমে তাদের কাউকে আজীবনের বহিষ্কার, আবার যারা এই কাজগুলোর সঙ্গে যুক্ত ছিল কিন্তু ছাত্রত্ব শেষ করেছে তাদের সনদ বাতিল করা হয়েছে।

বিপিএলে দুর্নীতির তদন্তে নতুন মোড়
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
দুপুরের মধ্যে ৩ অঞ্চলে ঝড়ের আভাস
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9