বিএমডিএ কার্যালয় ঘেরাও করে রুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ

২৮ জুলাই ২০২৫, ০৭:৪৮ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১০:১৬ PM
বিএমডিএ রাজশাহীর প্রধান কার্যালয়ের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ

বিএমডিএ রাজশাহীর প্রধান কার্যালয়ের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ © টিডিসি

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) রাজশাহীর প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা। সোমবার (২৮ জুলাই) দুপুর ১২টার দিকে তারা এ কর্মসূচি পালন করেন।

এ সময় শিক্ষার্থীরা ‘প্রমোশনের রই রই, সার্কুলার গেল কই?’, ‘ভারপ্রাপ্ত দায়িত্ব, অবৈধ রাজত্ব’, ‘বিএমডিএ-এর মূলনীতি, কোটি টাকার দূর্নীতি’, ‘বিএমডিএ-এর অবিচার, কোথায় গেলো সার্কুলার’, ‘তোমার আমার বাংলায়, কোটা প্রথার ঠাই নাই’, ‘এসএই পদে অবিচার, মানবে না ইঞ্জিনিয়ার’, ‘সবার মুখে একই বয়ান, ডিপ্লোমারা টেকনিশিয়ান’, ‘আমাদের দাবি ন্যায্য , বন্ধ করো প্রমোশন বাণিজ্য’, ‘২৪-এর পরে কোটা, মানি না, মানব না’, ‘হিসাব চাই, হিসাব চাই, প্রমোশনের হিসাব চাই’ স্লোগান দেন।

শিক্ষার্থীরা বিএমডিএর কাছে তিন দফা দাবি উত্থাপন করে—সহকারী প্রকৌশলী পদে সরাসরি সরকারী নিয়োগ পরীক্ষার মাধ্যমে হতে হবে, কোনো প্রকার প্রমোশনাল কোটা রাখা যাবে না; উপসহকারী প্রকৌশলী পদে নিয়োগে সব ধরনের ডিপ্লোমা কোটা বাদ দিয়ে সব ইঞ্জিনিয়ারদের জন্য উন্মুক্ত করতে হবে ও বিএমডিএতে সহকারী প্রকৌশলী পদে চলতি দায়িত্বপ্রাপ্ত সবাইকে অপসারণ করে, ওই পদসমূহে দ্রুত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে।

শিক্ষার্থীরা বলেন, বিএসসি ইঞ্জিনিয়ারিং না পড়েও অনেকে ‘প্রকৌশলী’ পরিচয় দেন, যা দুঃখজনক। রহস্যজনকভাবে বিএমডিএ দীর্ঘদিন প্রকৌশলী পদে নিয়োগ বন্ধ রেখেছে। অথচ ডিপ্লোমাধারীদের ভারপ্রাপ্ত হিসেবে নিয়োগ দিয়ে কার্যক্রম চালানো হচ্ছে। এতে প্রকৃত বিএসসি প্রকৌশলীরা বঞ্চিত হচ্ছেন, যা চলতে পারে না।
 
এ সময় বিএমডিএ-এর নির্বাহী পরিচালক তরিকুল আলম বলেন, ‘তোমাদের দাবি অত্যন্ত যৌক্তিক। আমাদের এই প্রতিষ্ঠান কৃষি মন্ত্রণালয়ের অধীনে, এই বিষয়ে আমি বোর্ডে অবশ্যই জানাবো। অনেক দিন ধরে এই প্রতিষ্ঠানে নিয়োগ বন্ধ রয়েছে। আমি তোমাদের আশ্বস্ত করছি অতি দ্রুতই একটি বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। বর্তমান সময়ে আমাদের প্রতিষ্ঠানে নিয়োগের নীতিমালা না থাকায় অনেক সমস্যার সৃষ্টি হয়েছে। এ বিষয়েও আমরা দ্রুত পদক্ষেপ বেব। কিন্তু আমাদের সময় দিতে হবে।’

রুমে ঢুকতে অনুমতি লাগবে না, প্রশংসায় ভাসছেন ঢাবির সাবেক ছাত…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ লাখ ৪০ হাজার টাকা তুলে দিতে ঘুস চাইলেন ৪০ হাজার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মালয়েশিয়ায় কর্মী যেতে বন্ধ হচ্ছে হয়রানি, যা জানাল সরকার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বদলি আবেদন বাতিল অথবা এডিটের সুযোগ দাবি, যা বললেন মাউশি ডিজি
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১৫ …
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
শাস্তি পেলেন ১৪০ শিক্ষক, তালিকা দেখুন এখানে
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9