চুয়েটে ছাত্রদল কমিটি ঘোষণার পর উত্তাল ক্যাম্পাস, শিক্ষার্থীদের বিক্ষোভ

১১ জুলাই ২০২৫, ১০:২৭ AM , আপডেট: ১১ জুলাই ২০২৫, ০৯:৫৮ PM
চুয়েটে বিক্ষোভ

চুয়েটে বিক্ষোভ © টিডিসি ফটো

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রদলের কমিটি আসার খবরে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১০ জুলাই) রাত ১১টার দিকে ক্যাম্পাসে শিক্ষার্থীদের এ কর্মসূচি পালন করতে দেখা যায়।

জানা যায়, গতকাল বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকা সত্ত্বেও বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল শাখা কমিটি প্রকাশের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এমন উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে যেকোনো ধরনের ছাত্ররাজনীতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দেন। পরবর্তীতে রাত এগারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বরে জড়ো হয়ে ক্যাম্পাস প্রাঙ্গণে মিছিল শুরু করেন এবং সবগুলো ছাত্র ও ছাত্রী হল প্রদক্ষিণ করে উপাচার্য ভবন পর্যন্ত এগিয়ে যান। এসময় তারা ‘ছাত্র রাজনীতির ঠিকানা, এই চুয়েটে হবে না’; ‘লাল কার্ড লাল কার্ড-ছাত্র দল লাল কার্ড, ছাত্র শিবির লালকার্ড, ছাত্র ইউনিয়ন লাল কার্ড’; ‘চুয়েটের মাটি, চুয়েটিয়ানদের ঘাটি’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

শিক্ষার্থীরা জানান, বিভিন্ন সময়ে ছাত্র রাজনীতির কারণে ক্যাম্পাসে অনেক শিক্ষার্থীকে নির্যাতনের সম্মুখীন হতে হয়েছে। সব দলের প্রতিই তাদের সম্মান রয়েছে। কিন্তু চুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ। এ অবস্থায় ক্যাম্পাসে কোনোভাবেই ছাত্রদলের কমিটি মেনে নেয়া হবে না। শুধু ছাত্র দল নয়, ছাত্র শিবির কিংবা ছাত্র ইউনিয়নের কমিটিও মেনে নেয়া হবে না। গত জুলাই বিপ্লবে আবু সাঈদ, মুগ্ধরা জীবন দিয়েছেন। তাদের রক্তের বিনিময়ে পাওয়া এ স্বাধীনতাকে এত সহজে হারাতে দেয়া যাবে না। ছাত্র রাজনীতির ভয়াবহ রূপ তারা ইতোমধ্যেই দেখে ফেলেছেন। এর পুনরাবৃত্তি হতে দেয়া হবে না। 

তারা আরো বলেন, যাদের কমিটিতে নাম আসবে প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলেন তারা। যদি উপযুক্ত ব্যবস্থা নেয়া না হয়, তবে তারা পরবর্তীতে আরো কঠোর কর্মসূচিতে যাওয়ার ঘোষণা দিবেন বলে জানিয়েছেন। 

এদিকে ছাত্রদলের কমিটি আসার ব্যাপারে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এর সঙ্গে কথা হলে তিনি জানান, চুয়েটে ছাত্রদলের যে কমিটি ছিল তা প্রত্যাহার করা হয়েছে। এটা খসড়া কমিটি ছিল। আগামীকাল নতুন কমিটি প্রকাশ করা হবে।

প্রসঙ্গত, চুয়েটে গত বছরের আগস্টে সিন্ডিকেটের ১৩৬ তম (জরুরি) সভার সিদ্ধান্ত অনুসারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের সকল ধরনের রাজনৈতিক সংগঠন এবং কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ততা নিষিদ্ধ। এ আদেশ অমান্য কারীদের বিশ্ববিদ্যালয়ের বিধি অনুসারে ব্যবস্থা নেয়া হবে।

১৭ বছরের দুই ছাত্রলীগ কর্মীকে ১৮ দেখিয়ে কারাগারে পাঠানোর অভ…
  • ২০ মে ২০২৬
লাল মাংস ও স্বাস্থ্য সচেতনতা
  • ২০ মে ২০২৬
২৩ দিনের ছুটিতে যবিপ্রবি, খোলা থাকছে হল
  • ২০ মে ২০২৬
জগন্নাথের ক্লাসরুমে অন্তরঙ্গ অবস্থায় টিকটক, বহিষ্কার নবীন দ…
  • ১৯ মে ২০২৬
সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত, কর্মকর্তাদের আইন মন্ত্রণালয়ে…
  • ১৯ মে ২০২৬
ভাগে কোরবানি দিচ্ছেন, জেনে নিন এই ৪টি বিষয়
  • ১৯ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081