চুয়েটে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী পিএমই কার্নিভ্যাল

০৪ জুন ২০২৫, ০৮:৪৮ AM , আপডেট: ০৪ জুন ২০২৫, ১২:৫০ PM
চুয়েটের পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের সংবাদ সম্মেলন

চুয়েটের পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের সংবাদ সম্মেলন © টিডিসি

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং (পিএমই) বিভাগের উদ্যোগে আগামী ৩০ এবং ৩১ জুলাই দুই দিনব্যাপী ‘পিএমই কার্নিভ্যাল ২০২৫’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিভাগের নিজস্ব উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে দেশের জাতীয় ও বহুজাতিক বিভিন্ন তেল, গ্যাস এবং খনিজ সম্পদ–সংক্রান্ত প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে বলে জানা গেছে। গত রবিবার (১ জুন) আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিভাগের পক্ষ থেকে এসব বিষয়ে জানানো হয়।

পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং (পিএমই) বিভাগ থেকে জানানো হয়, আয়োজিতব্য অনুষ্ঠানের মূল আয়োজন হিসেবে থাকছে ‘ন্যাশনাল এনার্জি সিকিউরিটি: পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং এনার্জিং পার্সপেক্টিভ’ শীর্ষক সম্মেলন। এতে দেশি-বিদেশি বিভিন্ন গবেষক ও ইন্ডাস্ট্রি এক্সপার্ট জ্বালানি নিরাপত্তা ও প্রযুক্তি বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন ইংল্যান্ডের কোভেন্ট্রি ইউনিভার্সিটির একজন খনি বিষয়ক অধ্যাপক। সেমিনার ছাড়াও থাকবে পিএমই বিভাগের এক যুগ পূর্তি উদ্‌যাপন, বিদায়ী ব্যাচের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান, প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী এবং জব ফেয়ার।

আরও পড়ুন: জুলাই আন্দোলনের বর্ষপূর্তিতে প্রতিযোগিতার আয়োজন গণতান্ত্রিক ছাত্রসংসদের

এ বিষয়ে চুয়েট পিএমই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েম জানান, এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের অ্যাকাডেমিক জ্ঞান, গবেষণামূলক দক্ষতা ও কর্মক্ষেত্রে সৃজনশীলতা বৃদ্ধির সুযোগ তৈরি হবে। বিশেষ করে দেশের ও আন্তর্জাতিক পর্যায়ের খ্যাতনামা বিশ্ববিদ্যালয় ও শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিদের অংশগ্রহণে শিক্ষার্থীরা বাস্তবভিত্তিক অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবে, পাশাপাশি ইন্ডাস্ট্রিগুলোর সঙ্গে তাদের যোগাযোগও সুদৃঢ় হবে।

চবি শিক্ষার্থীদের উদ্যোগে গঠিত হলো কেন্দ্রীয় দুর্যোগ ব্যবস্…
  • ১৪ জুলাই ২০২৬
প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বিষয়ে সুখবর দিলেন ‍শিক…
  • ১৪ জুলাই ২০২৬
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঝালকাঠিতে শিক্ষার্থীদের বিক্ষ…
  • ১৪ জুলাই ২০২৬
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বরগুনায় শিক্ষার্থীদের বিক্ষোভ
  • ১৪ জুলাই ২০২৬
শুল্ক বৃদ্ধির প্রভাবে বেনাপোলে মাছ আমদানিতে ভাটা
  • ১৪ জুলাই ২০২৬
প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসার সংখ্যা এবং শিক্ষার্থীর সংখ্যা…
  • ১৪ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence