ঈদের ছুটি শেষে আবারও প্রাণ ফিরছে হাবিপ্রবি ক্যাম্পাসে

১৪ জুন ২০২৫, ১১:৪১ AM , আপডেট: ২০ জুন ২০২৫, ১১:৪১ AM
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © টিডিসি

পবিত্র ঈদুল আজহার দীর্ঘ ছুটি শেষে আবারও মুখর হতে শুরু করেছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) ক্যাম্পাস। আগামীকাল রবিবার (১৫ জুন) থেকে অফিসিয়ালি ক্যাম্পাস খুলছে। এরই মধ্যে শিক্ষার্থীরা আসতে শুরু করেছেন নিজ নিজ হলে ও ক্যাম্পাস এলাকায়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ৩ থেকে ১৪ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে ঈদুল আজহার ছুটি ঘোষণা করা হয়। দীর্ঘ এ ছুটির পর শিক্ষার্থীদের পদচারণে আবারও চিরচেনা রূপে ফিরছে প্রিয় ক্যাম্পাস।

ক্যাম্পাসে ফিরেই রাবেকা আনজুম নামের এক শিক্ষার্থী বলেন, ‘বাসায় ঈদ কাটিয়ে ক্যাম্পাসে ফিরলাম। বন্ধুদের সঙ্গে দেখা হওয়ায় ভালো লাগছে। আবারও ক্লাস-একাডেমিক রুটিনে ফিরতে প্রস্তুত।’

আরও পড়ুন: ‘বিজনেস কিয়স্ক’ উদ্ভাবনে বিশ্বস্বীকৃতি বাংলাদেশি দুই শিক্ষার্থীর

আরেক শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌসি বলেন, ‘ক্যাম্পাসে ফেরা মানেই নতুন উদ্যমে পড়াশোনায় মনোযোগ দেওয়া। তবে প্রিয় মানুষদের ছেড়ে আসাটা সব সময়ই একটু আবেগের।’

বিশ্ববিদ্যালয়ের একাধিক বিভাগ ইতোমধ্যেই ক্লাস-পরীক্ষার রুটিন প্রকাশ করেছে। শিক্ষার্থীরা দ্রুত একাডেমিক কার্যক্রমে যুক্ত হওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ছুটি শেষে ক্যাম্পাসে সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্র…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ১৩ সেপ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ, …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন শুরু
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বেরোবি ফটোগ্রাফিক ক্লাবের কমিটি প্রকাশ নেতৃত্বে জায়ীদ-নীলাদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সবুজ-সুন্দর ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার আহ্বানে ঢাবিতে ছাত্রদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9