বুয়েটে ‘এসো রোবট বানাই’

২৫ মার্চ ২০১৯, ০৯:২৭ PM
আলোচনা সভায় উপস্থিত সকলে

আলোচনা সভায় উপস্থিত সকলে © টিডিসি ফটো

‘এসো রোবট বানাই’ এ স্লোগানকে সামনে রেখে জিপিএস ইস্পাত গ্রুপের প্রযোজনায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) এক গোলটেবিল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল সাড়ে চারটায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কাউন্সিল বিল্ডিং এর অডিটোরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনার বিষয়বস্তু ছিলো ‘দ্যা ফিউচার অব রোবোটিক্স: চ্যালেঞ্জেস এন্ড অপর্চ্যুনিটিস ফর বাংলাদেশ’। যেখানে বক্তারা বাংলাদেশে রোবোটিক্সের ভবিষ্যৎ নিয়ে বিভিন্ন আলোচনা করেন এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দেন।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) যন্ত্রকৌশল বিভাগীয় প্রধান প্রফেসর ড. আশরাফুল ইসলাম এবং মূল বিষয়বস্তু নিয়ে আলোচনা করেন সিআরআইডি (ইউএসএ) এর কো-ফাউন্ডার এবং প্রেসিডেন্ট মেহদি শামস।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব নসরুল হামিদ (বিপু)। তিনি বাংলাদেশে রোবোটিক্সের উন্নয়নে সর্বোচ্চ সহযোগিতা করবেন বলে সরকারের পক্ষ থেকে আশ্বাস দেন। উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, তোমরা এগিয়ে যাও এবং হতাশ হয়ো না। তোমাদের জন্য সরকারের প্রচুর ফান্ডিং রয়েছে, তোমরা শুধু আবেদন করো। এসময় তিনি বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্দেশ্যে করে বলেন, বিশ্ববিদ্যালয়গুলো ব্যবসায়িক প্রতিষ্ঠানে পরিণত হওয়া উচিত না।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের জনাব শাইখ সিরাজ। আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী এবং শিক্ষাবিদ প্রফেসর ড. শমসের আলী, জিপিএইচ ইস্পাত লিমিটেডের টেকনিক্যাল এডভাইজার ইঞ্জিনিয়ার মোহাম্মদ মোশারফ হোসাইন প্রমুখ।

জাবির খাল পুনঃখননে টেকনিক্যাল টিম পাঠানোর ঘোষণা পানিসম্পদ ম…
  • ০৬ আগস্ট ২০২৬
আগামী শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক মুদ্রণে ৯৪৮ কোটি টাকার ব্যয় …
  • ০৬ আগস্ট ২০২৬
জুলাই তথ্যচিত্রের ত্রুটি, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দুঃখ প্র…
  • ০৬ আগস্ট ২০২৬
উচ্চশিক্ষায় নীরব মনস্তাত্ত্বিক বিপর্যয় ও জুলাই-পরবর্তী বাংল…
  • ০৬ আগস্ট ২০২৬
৫৭% স্বাস্থ্যকর্মী অপ্রয়োজনীয়ভাবে শিশুকে গুঁড়াদুধের পরামর্শ…
  • ০৬ আগস্ট ২০২৬
বাংলাদেশে আসছেন ভারত ও পাকিস্তানের জননন্দিত দুই তরুণ স্পিকার
  • ০৬ আগস্ট ২০২৬