এবার কুয়েট ভিসির পদত্যাগ দাবি শিক্ষক সমিতির

২১ মে ২০২৫, ০৪:২৫ PM , আপডেট: ২৮ মে ২০২৫, ১২:২৪ AM
সংবাদ সম্মেলনে কুয়েট শিক্ষক সমিতি

সংবাদ সম্মেলনে কুয়েট শিক্ষক সমিতি © টিডিসি রিপোর্ট

‎সংকট নিরসনে ব্যর্থ হওয়ার দাবি তুলে এবার খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) এর নব-নিযুক্ত ভাইস চ্যান্সেলরের পদত্যাগের দাবি তুলেছেন কুয়েট শিক্ষক সমিতি। ‎আজ বুধবার (২১ মে) বেলা সাড়ে ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত তৃতীয় দিনের মতো ভাইস চ্যান্সেলরের কার্যালয়ে অবস্থান কর্মসূচি শেষে শিক্ষক সমিতির সাধারণ সভা শেষে এমন দাবি জানিয়েছে সংগঠনটির নেতারা।
‎
সভা শেষে এক প্রেস ব্রিফিং এ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. ফারুক হোসাইন বলেন, বিশ্ববিদ্যালয়ের অভিভাবকের জায়গায় থেকে দায়িত্বশীল ভূমিকা পালন না করায় শিক্ষক সমিতি মনে করেন তিনি দায়িত্ব পালনে অক্ষম। এমতাবস্থায় শিক্ষকবৃন্দ তার প্রতি অনাস্থা জ্ঞাপন করছে এবং চলমান সংকট দীর্ঘায়িত না করে শিক্ষক সমিতি ভাইস চ্যান্সেলর মহোদয়কে পদত্যাগ করার দাবি জানাচ্ছে।
‎
‎একইসাথে সরকারের প্রতি কুয়েট বান্ধব ভাইস চ্যান্সেলর নিয়োগ দিয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছে শিক্ষক সমিতি। 
‎
‎উল্লেখ্য শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ২৫ এপ্রিল ২০২৫ তারিখে ড. মুহাম্মাদ মাছুদকে ভাইস চ্যান্সেলর থেকে অব্যাহতি দেয় শিক্ষা মন্ত্রণালয় এবং ১ মে ২০২৫ তারিখে কুয়েটের অন্তর্বর্তীকালীন ভিসি হিসেবে ড. মো. হযরত আলীকে নিয়োগ দেয়া হয়। ‎ভাইস চ্যান্সেলর হিসেবে যোগদানের মাত্র ১৮ দিনের মাথায় অনাস্থা প্রকাশ করে পদত্যাগের আহ্বান জানালেন শিক্ষক সমিতি।

মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে জাবিতে বিক্ষোভ, চার দফা দা…
  • ১৪ অক্টোবর ২০২৬
জেনেভা ক্যাম্পে পুলিশ-ডিবি-এপিবিএন-এসআরবির যৌথ অভিযান
  • ১৪ অক্টোবর ২০২৬
১৮ বছরে রেলের পেছনে ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা অপচয় হয়েছে: শে…
  • ১৪ অক্টোবর ২০২৬
পুনরায় ভেরিফিকেশন করে নিয়োগপত্র দেওয়ার আশ্বাস, কর্মসূচি স্থ…
  • ১৪ অক্টোবর ২০২৬
সন্তানসহ জাবি শিক্ষককে অবরুদ্ধ করে হত্যার হুমকির অভিযোগ ছাত…
  • ১৪ অক্টোবর ২০২৬
বিরোধী দলসহ সবাইকে নিয়ে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করত…
  • ১৩ অক্টোবর ২০২৬