শাবিপ্রবি সঞ্চালন’র নেতৃত্বে উদয় ও সুমন

১১ মার্চ ২০১৯, ০৯:২৪ AM
স্বেচ্ছাসেবী সংগঠন ‘সঞ্চালন’র সভাপতি  উদয় ও সম্পাদক সুমন

স্বেচ্ছাসেবী সংগঠন ‘সঞ্চালন’র সভাপতি উদয় ও সম্পাদক সুমন © টিডিসি ফটো

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(শাবিপ্রবি) অন্যতম রক্তদানমূলক স্বেচ্ছাসেবী সংগঠন ‘সঞ্চালন’র দ্বাদশ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে রসায়ন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহমুদুন-নবী উদয়কে সভাপতি এবং লোকপ্রশাসন বিভাগের একই বর্ষের শিক্ষার্থী মো. সুমন মিয়াকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচন করা হয়েছে।

রবিবার বিকাল ৫টায় একাডেমিক ভবন এ’র গ্যালারি-১২৯ নং কক্ষে এক সাধারণ সভায় ২৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। কেপি সাগর সিনহার সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সঞ্চালনের উপদেষ্টা ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ রাজিক মিয়া। এছাড়াও সাবেক কোষাধ্যক্ষ গোলাম রব্বানী, সাবেক সাধারণ সম্পাদক দেবজ্যোতি পাল সানী, সদ্য বিদায়ী সভাপতি তরিকুল ইসলাম, সহ-সভাপতি ইমতিয়াজ আহমেদ, সাধারণ সম্পাদক রিন্টু তালুকদার উপস্থিত ছিলেন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- জ্যেষ্ঠ সহ-সভাপতি কেপি সাগর সিনহা, সহ-সভাপতি মেহেদী হাসান, সহ-সভাপতি আজহারুল ইসলাম, সহকারী সাধারণ সম্পাদক মেহেদী রহমান, সাংগঠনিক সম্পাদক শাহ নেওয়াজ, সহ-সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম আকাশ, মহিলা বিষয়ক সম্পাদিকা তামান্না সুলতানা, সহকারী মহিলা বিষয়ক সম্পাদিকা তৌহিদা আক্তার বন্যা, কোষাধ্যক্ষ অমিতাম গোস্বামী নিলয়, সহকারী কোষাধ্যক্ষ আফসারা হোসাইন হিমা, দপ্তর সম্পাদক সফিউর রহমান, সহকারী দপ্তর সম্পাদক মো. সাজ্জাদুল ইসলাম সিফাত, প্রচার সম্পাদক দীপ্ত রায়, সহকারী প্রচার সম্পাদক জাহিদ হাসান ও অন্তর সেন, রক্ত বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম, সহকারী রক্ত বিষয়ক সম্পাদক আশরাফুল আলম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. ইমন সরদার, সহকারী তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সারোয়ার হোসাইন, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সাজ্জাদ ভুঁইয়া, সহকারী সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সমাপ্তী দেব। এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন সায়মা বেগম, মো. ফয়সাল আহমেদ, অর্পিতা চক্রবর্তী, শিরীন আক্তার বিথী, সুমন চন্দ্র দাস, মাইদুল ইসলাম মুরাদ।

এর আগে সংগঠনে আগত ২০১৮-১৯ শিক্ষাবর্ষের নবীন সদস্যদেরকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। এসময় সংগঠনের সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক রিন্টু তালুকদার একাদশ কার্যনির্বাহী কমিটির বার্ষিক কার্যক্রম প্রতিবেদন আকারে উপস্থাপন করেন।

উল্লেখ্য, ‘রক্তের প্রবাহে গড়ি আত্মার বন্ধন’ এই স্লোগানকে ধারণ করে ২০০৯ সালের ৫ এপ্রিল যাত্রা শুরু করে বিশ্ববিদ্যালয়ের অন্যতম রক্তদানমূলক স্বেচ্ছাসেবী সংগঠন ‘সঞ্চালন’। প্রতিষ্ঠার পর থেকে সাধারণ মানুষকে বিনা মূল্যে রক্ত সরবরাহের পাশাপাশি রক্তের গ্রুপ নির্ণয়, শীত বস্ত্র বিতরণ, চ্যারিটি চলচ্চিত্র প্রদর্শনীসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে সংগঠনটি।

উচ্চশিক্ষায় নীরব মনস্তাত্ত্বিক বিপর্যয় ও জুলাই-পরবর্তী বাংল…
  • ০৬ আগস্ট ২০২৬
৫৭% স্বাস্থ্যকর্মী অপ্রয়োজনীয়ভাবে শিশুকে গুঁড়াদুধের পরামর্শ…
  • ০৬ আগস্ট ২০২৬
বাংলাদেশে আসছেন ভারত ও পাকিস্তানের জননন্দিত দুই তরুণ স্পিকার
  • ০৬ আগস্ট ২০২৬
১১ মাসের রিদা লড়ছে ব্লাড ক্যানসারের বিরুদ্ধে, চিকিৎসায় প্রয়…
  • ০৬ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক মানের তিনটি পিয়ার-রিভিউড জার্নাল প্রকাশ করল আই…
  • ০৬ আগস্ট ২০২৬
বিটিভির মহাপরিচালক কে এই কাজী জেসিন
  • ০৬ আগস্ট ২০২৬