শাবিপ্রবিতে দু’দিনব্যাপী আবৃত্তি বিষয়ক কর্মশালা শুরু শুক্রবার

০৫ মার্চ ২০১৯, ০৮:৩৩ PM
পোস্টার

পোস্টার

আগামী শুক্রবার থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) দু’দিনব্যাপী ‘মাভৈঃ আবৃত্তি কর্মশালা-১৯’ শুরু হবে। এই কর্মশালার আয়োজন করছে বিশ্ববিদ্যালয়ের একমাত্র আবৃত্তি সংগঠন মাভৈঃ আবৃত্তি সংসদ।

মঙ্গলবার সংগঠনটির সভাপতি জুবায়ের মাহমুদ ও সাধারণ সম্পাদক নবনীতা কর্মকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী শুক্রবার ও শনিবার (৮ ও ৯ ই মার্চ) বিশ্ববিদ্যালয়ের শিক্ষাভবনের ১২৯ নং কক্ষে বিকাল ৩টা থেকে এই কর্মশালার আয়োজন করা হয়েছে।

এ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে থাকবেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মাহতাব সুমন, সাংগঠনিক সম্পাদক (ঢাকা অঞ্চল) আহ্সান উল্লাহ তমাল, সিলেটের শিশু একাডেমি ও জেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষক ও চারুবাক সিলেটের পরিচালক জ্যোতি ভট্টাচার্য্য, মাভৈঃ আবৃত্তি সংসদের সাবেক সদস্য ও সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের প্রভাষক তাসনুভা তাবাসসুম তৃষা প্রমুখ। আবৃত্তি বিষয়ক বিভিন্ন দিক নিয়ে এই কর্মশালায় আলোচনা করা হবে। এছাড়া সফলভাবে কর্মশালা শেষে প্রত্যেককে সনদপত্র প্রদান করা হবে বলেও জানান তারা।

ক্যাম্পাসের অর্জুনতলায় নির্দিষ্ট বুথ থেকে রেজিস্ট্রেশন করা যাবে। এছাড়া রেজিস্ট্রেশন করতে যোগাযোগ করুন- অংকিতা দাশ গুপ্তা (০১৯১২০৪৯৬৫৩), রাজর্ষি ভট্টাচার্য (০১৭৯৮৪২০৩৪২), মাজিদুল ইসলাম সিজন (০১৮৫৩৪১৩৯৫১)। কর্মশালায় শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। এদিকে কর্মশালায় সংগঠনটির সদস্যের জন্য ৫০ টাকা ও সদস্য ব্যতীত ১০০টাকা নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, প্রতিষ্ঠার পর থেকে ক্যাম্পাসে আবৃত্তি চর্চাকে আরও এগিয়ে নিতে কাজ করে যাচ্ছে মাভৈঃ আবৃত্তি সংসদ। এরই ধারাবাহিকতায় মাভৈঃ আবৃত্তি সংসদ লাভ করে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সদস্যপদ।

জাকসুর সাংস্কৃতিক সম্পাদকের পদত্যাগের ঘোষণা
  • ০৭ আগস্ট ২০২৬
মাটি ও আবহাওয়ার তথ্য বিশ্লেষণ করে কোন ফসল চাষ করবেন জানাবে …
  • ০৭ আগস্ট ২০২৬
জাবির খাল পুনঃখননে টেকনিক্যাল টিম পাঠানোর ঘোষণা পানিসম্পদ ম…
  • ০৬ আগস্ট ২০২৬
আগামী শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক মুদ্রণে ৯৪৮ কোটি টাকার ব্যয় …
  • ০৬ আগস্ট ২০২৬
জুলাই তথ্যচিত্রের ত্রুটি, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দুঃখ প্র…
  • ০৬ আগস্ট ২০২৬
উচ্চশিক্ষায় নীরব মনস্তাত্ত্বিক বিপর্যয় ও জুলাই-পরবর্তী বাংল…
  • ০৬ আগস্ট ২০২৬