বর্তমান সরকারের আমলে বিসিএসে টেক্সটাইল প্রকৌশলীদের স্বতন্ত্র ক্যাডার

০৪ মার্চ ২০১৯, ০৬:০৯ PM
ওরিয়েন্টশন অনুষ্ঠানে অতিথিরা

ওরিয়েন্টশন অনুষ্ঠানে অতিথিরা © টিডিসি ফটো

বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের বিসিএস ক্যাডারে টেক্সটাইল প্রকৌশলীদের জন্য স্বতন্ত্র ক্যাডারের জোরালো দাবি জানিয়েছেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোঃ মোজাফ্ফর হোসেন। বর্তমান সরকারের আমলেই এই দাবি পূরনের জন্য তিনি সর্বোচ্চ চেষ্টার প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে। সোমবার রাজধানীর বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের বি.এসসি. ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের ৪৫তম ব্যাচের ওরিয়েন্টশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেছেন।

বুটেক্সকে আন্তর্জাতিক মানের শিক্ষা প্রতিষ্ঠানে উন্নীত করতে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিস্ট সবার সহযোগিতা কামনা করেছেন উপাচার্য অধ্যাপক মোঃ আবুল কাশেম। দেশ ও জাতি গঠনে শিক্ষার্থীদের অবদানের কথা উল্লেখ করে ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মানে শিক্ষার্থীদের ক্লাস এবং গবেষণার প্রতি আরো বেশি মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন ফ্যাকাল্টির ডীন মহোদয়গন। এছাড়াও বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগন নবীণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তৃতা করেন। নবীন শিক্ষার্থীদের পক্ষে দুজন শিক্ষার্থী এবং দুজন অভিভাবকও তাদের অনুভুতি ব্যক্ত করে ওরিয়েন্টশন অনুষ্ঠানে। অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের দ্রুত আরোগ্য কামনা করা হয়।

প্রসঙ্গত, বিসিএসে বর্তমানে জেনারেল ও টেকনিক্যাল বা পেশাগত ক্যাডার মিলিয়ে মোট ২৭টি ক্যাডার আছে।

জাবির খাল পুনঃখননে টেকনিক্যাল টিম পাঠানোর ঘোষণা পানিসম্পদ ম…
  • ০৬ আগস্ট ২০২৬
আগামী শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক মুদ্রণে ৯৪৮ কোটি টাকার ব্যয় …
  • ০৬ আগস্ট ২০২৬
জুলাই তথ্যচিত্রের ত্রুটি, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দুঃখ প্র…
  • ০৬ আগস্ট ২০২৬
উচ্চশিক্ষায় নীরব মনস্তাত্ত্বিক বিপর্যয় ও জুলাই-পরবর্তী বাংল…
  • ০৬ আগস্ট ২০২৬
৫৭% স্বাস্থ্যকর্মী অপ্রয়োজনীয়ভাবে শিশুকে গুঁড়াদুধের পরামর্শ…
  • ০৬ আগস্ট ২০২৬
বাংলাদেশে আসছেন ভারত ও পাকিস্তানের জননন্দিত দুই তরুণ স্পিকার
  • ০৬ আগস্ট ২০২৬