ঝিনাইদহ ভেটেরিনারি কলেজ বন্ধ, হল ত্যাগের নির্দেশ

০১ মার্চ ২০১৯, ০৩:৫৫ PM
ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজ

ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজ

ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। বিভিন্ন দাবিতে ছাত্র আন্দোলনের মুখে শুক্রবার সকাল ১১টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগ করতে নির্দেশ দেয়া হয়।

কলেজ কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীরা কলেজটিকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি ফ্যাকাল্টিভুক্ত করার দাবি জানিয়ে আন্দোলনে নেমেছে। কলেজ প্রশাসনকে অচল করে দিয়ে প্রধান গেট ও অফিসে তালা লাগিয়ে দিয়েছে তারা। এ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদের মধ্যে হাতাহাতিতে আহত হওয়ার ঘটনাও ঘটেছে। এ কারণে কলেজ কর্তৃপক্ষ শুক্রবার সকালে কলেজটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেন। 

কলেজ অধ্যক্ষ ড. অমলেন্দু ঘোষ বলেন, ছাত্রদের আন্দোলন সহিংস হয়ে উঠেছিল। তারা কলেজের অফিস, ক্লাসরুম, প্রধান গেট, ল্যাবরেটরিতে তালা ঝুলিয়ে দেন। কলেজটি অচল হয়ে পড়লে প্রশাসনের সঙ্গে পরামর্শ করে শিক্ষক পরিষদের মিটিংয়ের সিদ্ধান্ত মোতাবেক কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে।

প্রসঙ্গত, কলেজটিকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি ফ্যাকাল্টিভুক্ত করার দাবি জানিয়ে শিক্ষার্থীরা আন্দোলনে নামলে প্রাণিসম্পদ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের দাবি মেনে নেয়ার আশ্বাস দিয়েছিল। কিন্তু এখনো দাবি বাস্তবায়ন করেনি কর্তৃপক্ষ। এ প্রেক্ষিতে শিক্ষার্থীরা ২৫ ফেব্রুয়ারি থেকে নতুন করে আন্দোলন শুরু করে।

জাবির খাল পুনঃখননে টেকনিক্যাল টিম পাঠানোর ঘোষণা পানিসম্পদ ম…
  • ০৬ আগস্ট ২০২৬
আগামী শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক মুদ্রণে ৯৪৮ কোটি টাকার ব্যয় …
  • ০৬ আগস্ট ২০২৬
জুলাই তথ্যচিত্রের ত্রুটি, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দুঃখ প্র…
  • ০৬ আগস্ট ২০২৬
উচ্চশিক্ষায় নীরব মনস্তাত্ত্বিক বিপর্যয় ও জুলাই-পরবর্তী বাংল…
  • ০৬ আগস্ট ২০২৬
৫৭% স্বাস্থ্যকর্মী অপ্রয়োজনীয়ভাবে শিশুকে গুঁড়াদুধের পরামর্শ…
  • ০৬ আগস্ট ২০২৬
বাংলাদেশে আসছেন ভারত ও পাকিস্তানের জননন্দিত দুই তরুণ স্পিকার
  • ০৬ আগস্ট ২০২৬