জিডিএন সাস্ট’র ন্যাশনাল স্কিলস ফেস্ট ৯ মার্চ

২৮ ফেব্রুয়ারি ২০১৯, ০৫:৪৫ PM
‘গ্রাজুয়েট ডেভেলপমেন্ট নেটওয়ার্ক- জিডিএন সাস্ট’ এই স্কিল ফেস্ট’ উপলক্ষ্যে সংবাদ সম্মেলন

‘গ্রাজুয়েট ডেভেলপমেন্ট নেটওয়ার্ক- জিডিএন সাস্ট’ এই স্কিল ফেস্ট’ উপলক্ষ্যে সংবাদ সম্মেলন © টিডিসি ফটো

শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা অর্জনের লক্ষ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আগামী ৯ মার্চ প্রথমবারের মতো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে শুরু হবে ‘ন্যাশনাল স্কিলস ফেস্ট ২০১৯’। বিশ্ববিদ্যালয়ের অন্যতম ক্যারিয়ার বিষয়ক সংগঠন ‘গ্রাজুয়েট ডেভেলপমেন্ট নেটওয়ার্ক- জিডিএন সাস্ট’ এই স্কিল ফেস্টের আয়োজন করছে।

বৃহস্পতিবার দুপুর ১ টায় শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জিডিএন সাস্ট নেতৃবৃন্দ। সংগঠনটির সহ-সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমান লিখিত বক্তব্যে জানান,  তিনটি ক্যাটাগরিতে এই ফেস্ট অনুষ্ঠিত হবে। ক্যাটাগরি তিনটি হলো প্রো-প্রেজেন্টার, অনলাইন স্পিচ প্রতিযোগিতা ও এপটিটিউড টেস্ট।

প্রথম রাউন্ড থেকে প্রো-প্রেজেন্টার ও অনলাইন স্পিচ কম্পিটিশনে অংশগ্রহণকারী সেরা ১০টি দল ফাইনাল রাউন্ডে প্রতিযোগিতা করার সুযোগ পাবে। প্রো-প্রেজেন্টারের বিজয়ী দল পাবে ৮ হাজার টাকার প্রাইজমানি। এছাড়াও ২য় ও ৩য় স্থান অধিকারী দল পাবে ৫ হাজার ও ৩ হাজার টাকার প্রাইজমানি। এই ক্যাটাগরিতে বিজয়ী দল পাবে । ৩ সদস্য বিশিষ্ট প্রতিটি দলের নিবন্ধন ফি ৬০০ টাকা।

অনলাইন স্পিচ কম্পিটিশনে বিজয়ী দল পাবে ৫ হাজার টাকার প্রাইজমানি। এছাড়াও ২য় ও ৩য় স্থান অধিকারী দল পাবে ৩ হাজার ও ২ হাজার টাকার প্রাইজমানি। এছাড়াও সেরা ১০ স্থানধারীদের জন্য জন্যে থাকবে সনদপত্র।

প্রো-প্রেজেন্টারদের ২ মার্চের আগে নির্দিষ্ট একটি টপিকের উপর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ও অনলাইন স্পিচ অংশগ্রহণকারীদের ৩ তারিখের মধ্যে ৩ মিনিটের একটি ভিডিও বার্তা প্রেরণ করতে হবে। সবগুলো প্রতিযোগীতার বিজয়ীদেরকে প্রায় ৩০ হাজার টাকার প্রাইজমানি দেয়া হবে বলে জিডিএন সাস্টের নেতৃবৃন্দ জানান। 

এছাড়া ৯ মার্চ তিনটায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটেরিয়ামে স্কিল ডেভেলপমেন্ট ওয়ার্কশপ অনুষ্ঠিত হবে। এই ওয়ার্কশপে মেন্টর হিসেবে ইস্ট ওয়েস্ট ইন্ড্রাস্টিয়াল পার্কের সিইও শিব্বির আহমেদ ও ক্যাপস্টোন এডুকেশনের পক্ষ থেকে নির্বাহীরা উপস্থিত থাকবেন। বিভিন্ন প্রতিযোগীতার বিচারক হিসেবে শাবিপ্রবির বিভিন্ন বিভাগের শিক্ষকরা থাকবেন বলে জিডিএন সাস্টের পক্ষ থেকে জানানো হয়।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- জিডিএন সাস্টের সভাপতি মো. সাইদুল ইসলাম, সহ-সভাপতি রেহেনা বেগম, যোগাযোগ সম্পাদক অনিক মজুমদার, শিক্ষা ও দক্ষতা উন্নয়ন সম্পাদক নাফিছা রফিক, গণমাধ্যম ও প্রচার সম্পাদক সাব্বির আহমেদ, সহ সাংগঠনিক সম্পাদক জুবায়ের খান, তৌফিক তুহিন, সহ-প্রকাশনা সম্পাদক ইমতিয়াজ আহমেদ ইমন, কার্যনির্বাহি সদস্য সামিয়া তারান্নুম, সাবেক সাধারণ সম্পাদক অরুপ রতন পাল প্রমুখ।

জিডিএন সাস্টের সভাপতি মো. সাইদুল ইসলাম জানান, জিডিএন সাস্ট ২০১৫ সালে সূচনাকাল থেকেই শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা বিষয়ক কর্মশালা ও অনুষ্ঠান নিয়মিতভাবে আয়োজন করে আসছে। এরই ধারাবাহিকতায় আমাদের এই আয়োজন।  এ প্রতিযোগীতায় বাংলাদেশের যেকোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে একটি সুন্দর প্রতিযোগিতার প্রত্যাশা করছি।  বিস্তারিত জিডিএন সাস্টের ফেসবুক ইভেন্টে পাওয়া যাবে।

জাবির খাল পুনঃখননে টেকনিক্যাল টিম পাঠানোর ঘোষণা পানিসম্পদ ম…
  • ০৬ আগস্ট ২০২৬
আগামী শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক মুদ্রণে ৯৪৮ কোটি টাকার ব্যয় …
  • ০৬ আগস্ট ২০২৬
জুলাই তথ্যচিত্রের ত্রুটি, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দুঃখ প্র…
  • ০৬ আগস্ট ২০২৬
উচ্চশিক্ষায় নীরব মনস্তাত্ত্বিক বিপর্যয় ও জুলাই-পরবর্তী বাংল…
  • ০৬ আগস্ট ২০২৬
৫৭% স্বাস্থ্যকর্মী অপ্রয়োজনীয়ভাবে শিশুকে গুঁড়াদুধের পরামর্শ…
  • ০৬ আগস্ট ২০২৬
বাংলাদেশে আসছেন ভারত ও পাকিস্তানের জননন্দিত দুই তরুণ স্পিকার
  • ০৬ আগস্ট ২০২৬