শাহজালাল বিশ্ববিদ্যালয়

ছাত্রীদের নাচে শিক্ষকের কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদ

২০ ফেব্রুয়ারি ২০১৯, ০৭:১২ PM
মানববন্ধনে শিক্ষার্থীরা

মানববন্ধনে শিক্ষার্থীরা © টিডিসি ফটো

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ছাত্রীদের নাচের অনুশীলনের সময় বিভাগীয় শিক্ষকের অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে এ মানববন্ধন করে শিক্ষার্থীরা।

এসময় মানববন্ধনে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক জহীর উদ্দিন আহমেদ বাধা প্রদান করেন বলে অভিযোগ করেন তারা। এর আগে ক্যাম্পাসে একটি বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা।

আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিযোগ করেন, অভিযুক্ত শিক্ষক ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক তালুকদার মোহাম্মদ মিসবাহ উদ্দিন শুধু এ ঘটনার সাথে জড়িত নয়। তিনি বিভিন্ন সময় শিক্ষার্থীদের সাথে অশালীন ও কুরুচিপূর্ণ আচরণ, যৌন হয়রানিসহ নানা অপকর্মে জড়িত। এসব বিষয়ে সংশ্লিষ্ট বিভাগকে জানালেও সঠিক সমাধান পাওয়া যায়নি। তাই তারা বাধ্য হয়ে এ ধরণের কর্মসূচি গ্রহণ করেছে বলে তারা জানায়।

মানববন্ধন করতে শিক্ষার্থীদের বাধাপ্রদানের ব্যাপারে প্রক্টর জহীর উদ্দিন আহমেদ বলেন, মানববন্ধনের বিষয়ে আমার কাছে কোন ধরনের অনুমতি নেয়া হয়নি। তাছাড়া শিক্ষার্থীরা এভাবে তারা আন্দোলনে বা মাঠে না নেমে বরং বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অভিযোগ করতে পারত।

কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে মানববন্ধনে শিক্ষার্থীরা

 

প্রসঙ্গত, গত ৯ ফেব্রুয়ারি সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-ই-এর ৪১৯ নম্বর কক্ষে বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠানকে সামনে রেখে নাচ-গানের অনুশীলন করেছিলেন শিক্ষার্থীরা। এসময় ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক তালুকদার মোহাম্মদ মিসবাহ উদ্দিন কক্ষে প্রবেশ করেন। তাদের উদ্দেশ্য করে বলেন, রমণীরা আপনারা নাচেন, আমি দেখি। সঙ্গে থাকা একজনের কাছ থেকে টাকা নিয়ে তিনি আরও বলেন, ‘আজ আপনাদের নাচের প্রতিটি মুদ্রায় একটা করে টাকা ওড়াব আমি।’

জাকসুর সাংস্কৃতিক সম্পাদকের পদত্যাগের ঘোষণা
  • ০৭ আগস্ট ২০২৬
মাটি ও আবহাওয়ার তথ্য বিশ্লেষণ করে কোন ফসল চাষ করবেন জানাবে …
  • ০৭ আগস্ট ২০২৬
জাবির খাল পুনঃখননে টেকনিক্যাল টিম পাঠানোর ঘোষণা পানিসম্পদ ম…
  • ০৬ আগস্ট ২০২৬
আগামী শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক মুদ্রণে ৯৪৮ কোটি টাকার ব্যয় …
  • ০৬ আগস্ট ২০২৬
জুলাই তথ্যচিত্রের ত্রুটি, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দুঃখ প্র…
  • ০৬ আগস্ট ২০২৬
উচ্চশিক্ষায় নীরব মনস্তাত্ত্বিক বিপর্যয় ও জুলাই-পরবর্তী বাংল…
  • ০৬ আগস্ট ২০২৬