সভাপতি শাহবার হাসান, সাধারণ সম্পাদক কাজী তারমীম নূর © টিডিসি ফটো
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) ছায়া জাতিসংঘ সংগঠন ‘সাস্ট মডেল উইনা্ইটেড ন্যাশনস্ এসোসিয়েশন (সাস্টমুনা) তৃতীয় কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। পরিসংখ্যান বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী শাহবার হাসানকে সভাপতি ও জীন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী কাজী তারমীম নূরকে সাধারণ সম্পাদক করে ১৬ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। শনিবার সংগঠনের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মোকশেদুর রহমান মাসুদ (বনবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান বিভাগ) অর্থসংস্থান পরিচালক আফ্রিদা নুজহাত রাশা (অর্থনীতি বিভাগ), মানব সম্পদ ব্যবস্থাপনা পরিচালক সারাহ ইশাদি স্পর্শ (অর্থনীতি বিভাগ), জনসম্পর্ক পরিচালক নাফিসা নুমান (লোকপ্রশাসন বিভাগ), প্রচারণা পরিচালক সওগাত আশরাফ খান (অর্থনীতি বিভাগ), প্রতিনিধি বিষয়ক পরিচালক দারিমি হাসিন (জীন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগ), অধিবেশন ও অনুষ্ঠান পরিচালক মাহফুজা রাহাত ঐশী (ইংরেজি বিভাগ) এবং নথিপত্র পরিচালক সাব্বির আনসারী সানী (ব্যবসায় প্রশাসন বিভাগ)।
এর পাশাপাশি গবেষণা উইং এর প্রধান হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন রাইয়ান রহমান (অর্থনীতি বিভাগ) ও সেকেন্ড-ইন-চার্জ আনিকা তাবাসসুম (অর্থনীতি বিভাগ), সামাজিক উন্নয়ন উইং এর প্রধান হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন মুসা আহমেদ শোভন (পরিস্যংখ্যান বিভাগ) ও সেকেন্ড-ইন-চার্জ ঐশী দাস (অর্থনীতি বিভাগ) বহিরাগত বিষয়ক উইংয়ের প্রধান হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন রোমিও নিকোলাস রোজারিও (অর্থনীতি বিভাগ) ও সেকেন্ড-ইন-চার্জ ধরা চাকমা (অর্থনীতি বিভাগ)।
প্রসঙ্গ, সিলেট মডেল উইনাটেড ন্যাশন শিরোনামে ২০১৮ সালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘ সংস্থা (সাস্টমুনা) সিলেটে ছায়া জাতিসংঘ সম্মেলনের আয়োজন করে এবং 'সিলেট শেল সাইন' এই স্লোগানে ২০১৭ সালে সিলেটে প্রথমবারের মত আঞ্চলিক ছায়া জাতিসংঘ সম্মেলনের আয়োজন করে।