বশেমুরবিপ্রবি ডিবেটিং সোসাইটির নেতৃত্বে নাহিদ-নিয়াজ

১২ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:২৫ PM
সভাপতি নাহিদ ও সাধারণ সম্পাদক নিয়াজ। বা থেকে।

সভাপতি নাহিদ ও সাধারণ সম্পাদক নিয়াজ। বা থেকে। © টিডিসি ফটো

নূর উদ্দিন নাহিদকে সভাপতি এবং খন্দকার নিয়াজ মাহমুদকে সাধারণ সম্পাদক করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) ডিবেটিং সোসাইটির ১৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠিত হয়েছে।

নাহিদ বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ চতুর্থ বর্ষের শিক্ষার্থী আর নিয়াজ কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার নাসিরুদ্দিন এ কমিটির অনুমোদন দেন।

বিশ্ববিদ্যালয়ের একমাত্র বিতার্কিক সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার নাসিরুদ্দিন এবং মডারেটর হিসেবে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক তছলিম আহম্মেদ।

এছাড়া পাঁচ সদস্যবিশিষ্ট উপদেষ্টামন্ডলীতে রয়েছেন বাংলা বিভাগের প্রভাষক জয়নব বিনতে হোসেন, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের প্রভাষক মোঃ রকিবুল ইসলাম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ এমদাদুল হক, ফার্মাসি বিভাগের প্রভাষক শাণিতা জামান স্মৃতি এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক সাদিয়া আফরিন।

উল্লেখ্য, যুক্তিই হোক শক্তি স্লোগানকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যুক্তিনির্ভর করে গড়ে তুলতে কাজ করছে সংগঠনটি।

জাকসুর সাংস্কৃতিক সম্পাদকের পদত্যাগের ঘোষণা
  • ০৭ আগস্ট ২০২৬
মাটি ও আবহাওয়ার তথ্য বিশ্লেষণ করে কোন ফসল চাষ করবেন জানাবে …
  • ০৭ আগস্ট ২০২৬
জাবির খাল পুনঃখননে টেকনিক্যাল টিম পাঠানোর ঘোষণা পানিসম্পদ ম…
  • ০৬ আগস্ট ২০২৬
আগামী শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক মুদ্রণে ৯৪৮ কোটি টাকার ব্যয় …
  • ০৬ আগস্ট ২০২৬
জুলাই তথ্যচিত্রের ত্রুটি, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দুঃখ প্র…
  • ০৬ আগস্ট ২০২৬
উচ্চশিক্ষায় নীরব মনস্তাত্ত্বিক বিপর্যয় ও জুলাই-পরবর্তী বাংল…
  • ০৬ আগস্ট ২০২৬