বসন্তের আগমনে উৎসবমুখর বশেমুরবিপ্রবি ক্যাম্পাস

১৩ ফেব্রুয়ারি ২০১৯, ০২:৩৬ PM
বসন্তবরণের শোভাযাত্রা

বসন্তবরণের শোভাযাত্রা © টিডিসি ফটো

কোকিলের সুমধুর ডাক আর রঙ বেরঙের ফুলের সমারোহ নিয়ে আগমন ঘটেছে ঋতুরাজ বসন্তের। বসন্ত নিয়ে বাঙালির উন্মাদনা চিরকালের। এই উন্মাদনায় পিছিয়ে নেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও।

প্রকৃতির পাশাপাশি শিক্ষার্থীরাি রঙ বেরঙের কৃত্রিম ফুল আার বেলুনে সাজিয়ে তুলেছে সমগ্র ক্যম্পাসকে। ঋতুরাজকে বরণের উদ্দেশ্যে বাংলা বিভাগ প্রতিবছরের ন্যায় এবছরও বসন্তবরণ শোভাযাত্রার আয়োজন করে। বুধবার সকালে শোভাযাত্রার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. খোন্দকার নাসিরুদ্দিন। এসময় বাংলা বিভাগের শিক্ষক শিক্ষার্থীরাসহ অন্যান্য বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

দিনটি উপলক্ষে সমগ্র ক্যাম্পাস হয়ে যেনো প্রাণবন্ত হয়ে উঠেছে। শিক্ষার্থীরা বসন্তের সাজে সাজিয়ে তুলেছেন নিজেদের। বাংলা বিভাগের শিক্ষার্থী সুরভী জানান, ‘বসন্ত মানেই আনন্দ,রঙের সমারোহ। সকল বাঙালীর কাছেই এ দিনটি আনন্দের। আমরা চাই বসন্তের এই আনন্দ রঙ প্রতিটি মানুষকে স্পর্শ করুক। সকলের জীবনের প্রতিটি দিনই হয়ে উঠুক এমন আনন্দময়। মাস্টার্সে অধ্যয়নরত এই শিক্ষার্থী জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে এটাই তাদের শেষ বসন্ত। আর শেষ বসন্তকে স্মরণীয় করে রাখতে আজকের দিনকে ঘিরে তাদের উৎসাহ এবং পরিকল্পনা তুলনামূলক বেশি।

বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী স্মিতা বিশ্বাস বলেন ‘বসন্ত মানেই নতুন প্রানের ছোয়া, বসন্তবরণ উৎসব বাঙালীর সম্প্রীতিরই একটি অংশ। আমরা প্রত্যাশা করি বসন্তের আগমনে যেমন প্রকৃতি তার সকল রুক্ষতা ভুলে প্রাণবন্ত হয়ে ওঠে তেমনি আমরাও আমাদের সকল দুঃখ এবং হতাশা ভুলে নতুন সম্ভবানার পথে এগিয়ে যাবো’।

বসন্তের আগমনে ৫৫ একরের সমগ্র ক্যাম্পাসটিই হয়ে উঠেছে উৎসবমুখর। শিক্ষার্থীদের মাঝে বসন্তের আগমন যেনো নতুন প্রাণের সঞ্চার ঘটিয়েছে।

জাকসুর সাংস্কৃতিক সম্পাদকের পদত্যাগের ঘোষণা
  • ০৭ আগস্ট ২০২৬
মাটি ও আবহাওয়ার তথ্য বিশ্লেষণ করে কোন ফসল চাষ করবেন জানাবে …
  • ০৭ আগস্ট ২০২৬
জাবির খাল পুনঃখননে টেকনিক্যাল টিম পাঠানোর ঘোষণা পানিসম্পদ ম…
  • ০৬ আগস্ট ২০২৬
আগামী শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক মুদ্রণে ৯৪৮ কোটি টাকার ব্যয় …
  • ০৬ আগস্ট ২০২৬
জুলাই তথ্যচিত্রের ত্রুটি, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দুঃখ প্র…
  • ০৬ আগস্ট ২০২৬
উচ্চশিক্ষায় নীরব মনস্তাত্ত্বিক বিপর্যয় ও জুলাই-পরবর্তী বাংল…
  • ০৬ আগস্ট ২০২৬