রুয়েটের গ্লাস এন্ড সিরামিক ইঞ্জিনিয়ারিং বিভাগের নাম পরিবর্তন

০৬ মে ২০২৫, ০১:৩৫ AM , আপডেট: ২২ জুন ২০২৫, ০২:৪৫ PM
রুয়েট

রুয়েট © ফাইল ফটো

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) গ্লাস এন্ড সিরামিক ইঞ্জিনিয়ারিং বিভাগের নাম পরিবর্তন করা হয়েছে। এখন থেকেই এই বিভাগের নতুন নাম সিরামিক এন্ড মেটালার্জিকাল ইঞ্জিনিয়ারিং। 

সোমবার (৫ মে) অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় নাম পরিবর্তনের এই সিদ্ধান্ত গৃহীত হয়। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বিশ্ববিদ্যালয়ের গ্লাস এন্ড সিরামিক ইঞ্জিনিয়ারিং বিভাগের নাম পরিবর্তন করে সিরামিক এন্ড মেটালার্জিকাল ইঞ্জিনিয়ারিং করা হল। গ্লাস এন্ড সিরামিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষ (২০২৪ সিরিজ) এর শিক্ষার্থীদের থেকে তৎপরবর্তী সিরিজের জন্য ইহা কার্যকর হবে। গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত সিন্ডিকেট এর ১০৭তম সভায় গৃহীত সিদ্ধান্ত নং- ০৪(ক) মোতাবেক এ অফিস আদেশ জারি করা হল।

ট্যাগ: রুয়েট
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি প্রথম পর্বের পরীক্ষার সময়সূচি …
  • ১৩ অক্টোবর ২০২৬
মঙ্গলবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৩ অক্টোবর ২০২৬
স্কুলছাত্রী তাজমিন হত্যা: সেই রাজুকে রেখেই খালি হাতে কুমিল্…
  • ১৩ অক্টোবর ২০২৬
দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন
  • ১৩ অক্টোবর ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো মডেল জাতিসংঘ সম্মেলন
  • ১৩ অক্টোবর ২০২৬
কবি নজরুল কলেজে বাংলা বিভাগের উদ্যোগে ‘শরৎ উৎসব ও নবীন বরণ’…
  • ১৩ অক্টোবর ২০২৬