গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের পাঠদান ও গবেষণায় দক্ষতা বৃদ্ধি বিষয়ে কর্মশালা শুরু

০৫ মে ২০২৫, ০৪:৪৪ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০২:৪৮ PM
প্রশিক্ষণ কর্মশালা

প্রশিক্ষণ কর্মশালা © টিডিসি

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) শিক্ষকদের পাঠদানে উৎকর্ষতা ও গবেষণাকর্মে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দুই দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে। আজ সোমবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ৫০১ নম্বর কক্ষে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)।

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. সোহেল হাসান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্য কেবল শিক্ষার্থীদের পড়ানো নয়; বরং দেশের জন্য আলোকবর্তিকা হয়ে ওঠা। যা শিক্ষা ও গবেষণায় আলো ছড়াবে। বিশ্ববিদ্যালয় জ্ঞান উৎপাদন ও বিতরণ করবে। যেখানে প্রধান ভূমিকা পালন করবেন শিক্ষকরা। এর জন্য শুধু দেশের গণ্ডিতে চিন্তা করলে চলবে না। বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে। তাহলেই শিক্ষক হিসেবে দেশ ও জাতিকে কিছু দেওয়া সম্ভব। কাজেই নিজের মেধা ও মননের প্রতি আত্মবিশ্বাস থাকা জরুরি। আমরা যেন ভুলে না যাই, জাতি গড়ার কারিগর শিক্ষকরা তাদের নৈতিকতার ওপর দায়বদ্ধ।’
  
প্রশিক্ষণ কর্মশালায় রিসোর্স পার্সন ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজি বিভাগের অধ্যাপক ড. মো. রেজাউল করিম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. মিজানুর রহমান।

আইকিউএসির পরিচালক ও কর্মশালার মডারেটর মোহাম্মদ আশিকুজ্জামান ভূঁইয়া জানান, পর্যায়ক্রমে সব শিক্ষককে এই প্রশিক্ষণের আওতায় আনা হবে।

জুলাই গণঅভ্যুত্থানের হত্যাকাণ্ডে প্রতিটি মামলার সুষ্ঠু বিচা…
  • ৩০ মার্চ ২০২৬
ঢাবির মুসা খান মসজিদ সংস্কারে অনুদান দিচ্ছে যুক্তরাষ্ট্র
  • ৩০ মার্চ ২০২৬
জ্বালানি নিয়ে প্রধানমন্ত্রীর ভূমিকা নিয়ে আরমানের প্রশ্ন, প্…
  • ৩০ মার্চ ২০২৬
ছেলে সহজকে লেখা চিঠি পড়ে কাঁদছেন ভক্তরা, কী লিখেছিলেন রাহুল
  • ৩০ মার্চ ২০২৬
সংবিধান মানলে প্রধানমন্ত্রী অন্য দেশে, স্বরাষ্ট্রমন্ত্রীর দ…
  • ৩০ মার্চ ২০২৬
পলিটেকনিকের চার বছরের ডিপ্লোমা কোর্স তিন বছর করার চিন্তা
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence