‘শিবির ক্যাডার’ আখ্যা দিয়ে ভুয়া ওয়েবসাইটে নাম, ব্যঙ্গ করে আবরার ফাইয়াজের স্ট্যাটাস

০৩ মে ২০২৫, ১০:১৭ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৩:১৬ PM
আবরার ফাইয়াজ

আবরার ফাইয়াজ © সৌজন্যেপ্রাপ্ত

ছাত্র-জনতার অভ্যুত্থানে যারা অংশ নিয়েছে, ভূমিকা রেখেছে, আওয়ামী লীগ সমর্থকদের একটি অংশ তাদের নাম দিয়েছে ‘গণশত্রু’। ইতিমধ্যে তারা গণশত্রু নামে ওয়েবসাইট তৈরি করেছে। সেখানে তুলে ধরা হয়েছে বিভিন্ন ব্যক্তিকে। ওয়েবসাইটে গণশত্রু হিসেবে চিহ্নিত করা হয়েছে শহিদ আবরার ফাহাদের ছোট ভাই ও বুয়েট শিক্ষার্থী আবরার ফাইয়াজকেও।

শনিবার (৩ মে) আবরার ফাইয়াজ তার ফেসবুক অ্যাকাউন্টে গণশত্রু ওয়েবসাইট নিয়ে স্ট্যাটাস দিয়েছেন। ওয়েবসাইটের স্ত্রিনশট শেয়ার করে তিনি ব্যঙ্গ করে লিখেছেন, ‘মনে হচ্ছে এই ওয়েবসাইট তৈরির কাজে সাবেক তিতুমীরবাসী ইমতিয়াজ রাব্বি বা ছোটা ডন যুক্ত আছে, এজন্যই হল ঠিক বলতে পারলেও মেকানিকাল ডিপার্টমেন্টে পড়ি এটা ভুলে গেছে।’

তিনি আরও লিখেছেন, ‘হলের বিখ্যাত মুরগি খেয়ে কালকে কীভাবে ইসলামপুরে গিয়ে প্রজেক্টের জিনিসপত্র কম খরচে কেনা যায় ভাবতে ভাবতে শুনতেছি আমাদের নাকি শতকোটি টাকা আছে, আইরনি এট ইটস পিক।
বাই দা ওয়ে, এত উল্টাপাল্টা দুইবার না লিখে ৫ আগস্টের আগের সত্যি ঘটনাগুলো লিখলেই হতো।’

গণশত্রু ওয়েবসাটে আবরার ফাইয়াজকে শিবিরকর্মী হিসেবে তুলে ধরা হয়েছে। পাশাপাশি তার সম্পর্কে বলা হয়েছে, ‘সে বুয়েটের ছাত্রলীগ কর্মীদের অত্যাচার করে পুলিশে দিয়েছে। তাদের শিক্ষাজীবন কেড়ে নিয়েছে। বঙ্গবন্ধু ভাস্কর্য  বুয়েটে ভেঙে দিয়েছে। ৩২ নম্বরের হামলার প্লানকারীদের একজন। শত কোটি টাকা লুটপাট করেছে তার ভাইয়ের নাম দিয়ে। মিথ্যা প্রোপাগান্ডা চালায় আওয়ামী লীগের বদনামে।’

 

অগ্রণী ব্যাংক পিএলসিতে চাকরি, আবেদন ১০ সেপ্টেম্বর পর্যন্ত
  • ২৭ আগস্ট ২০২৬
‘মক্কা প্যাক্ট মুসলিম সমাজের অভ্যন্তরীণ বিষয়, এতে কারো উদ্ব…
  • ২৭ আগস্ট ২০২৬
বিএনপির আমলেই ক্যাম্পাসগুলোর ছাত্রসংসদ বন্ধ হয়েছিল: রাকসু জ…
  • ২৭ আগস্ট ২০২৬
সংবাদ সম্মেলনে নেই কোচ-অধিনায়ক, তোপের মুখে ম্যানেজার
  • ২৭ আগস্ট ২০২৬
গুমের অধ্যাদেশে বিএনপি আওয়ামী লীগের পথেই হাঁটছে: সারজিস আলম
  • ২৭ আগস্ট ২০২৬
সরাসরি মৌখিক পরীক্ষার মাধ্যমে চাকরি আবুল খায়ের গ্রুপে, নেবে…
  • ২৭ আগস্ট ২০২৬