বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

০৩ মে ২০২৫, ১২:২৩ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৩:১৮ PM
আবরার ফাহাদ

আবরার ফাহাদ © ফাইল ফটো

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন হাইকোর্ট। ১৩১ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়ে ২০ জনের মৃত্যুদণ্ড ও পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। 

হাইকোর্টের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ ২০২৪ সালের ১৬ মার্চ ডেথ রেফারেন্স, আসামিদের আপিল ও জেল আপিলের শুনানি শেষে এ রায় ঘোষণা করেন। এতে বিচারিক আদালতের দেয়া সাজা বহাল রাখা হয়।

এর আগে, ২০১৯ সালের ৬ অক্টোবর রাতভর বুয়েটের শেরেবাংলা হলে পিটিয়ে হত্যা করা হয় আবরার ফাহাদকে। নিহত আবরার তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ভারত-বাংলাদেশ চুক্তি নিয়ে মত প্রকাশের জেরে ছাত্রলীগের কিছু নেতাকর্মী আবরারকে "শিবির সংশ্লিষ্টতা"র মিথ্যা অভিযোগ তুলে নির্যাতন করে।

আরো পড়ুন: যে স্ট্যাটাসের কারণে হত্যা করা হয় আবরার ফাহাদকে

ঘটনার পরদিন ৭ অক্টোবর চকবাজার থানায় মামলা করেন আবরারের বাবা বরকতউল্লাহ। তদন্ত শেষে ওই বছরের ১৩ নভেম্বর পুলিশ বুয়েটের ২৫ শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। এতে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে, পূর্বপরিকল্পিতভাবে এবং ভিত্তিহীন অভিযোগ তুলে আবরারকে হত্যা করেছে।

ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল ২০২১ সালের নভেম্বরে ২০ জনকে মৃত্যুদণ্ড এবং ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এরপর সাজাপ্রাপ্তরা হাইকোর্টে আপিল করেন। একই সঙ্গে ডেথ রেফারেন্স আইনি বাধ্যবাধকতা হিসেবে হাইকোর্টে পাঠানো হয়।

ট্যাগ: বুয়েট
অগ্রণী ব্যাংক পিএলসিতে চাকরি, আবেদন ১০ সেপ্টেম্বর পর্যন্ত
  • ২৭ আগস্ট ২০২৬
‘মক্কা প্যাক্ট মুসলিম সমাজের অভ্যন্তরীণ বিষয়, এতে কারো উদ্ব…
  • ২৭ আগস্ট ২০২৬
বিএনপির আমলেই ক্যাম্পাসগুলোর ছাত্রসংসদ বন্ধ হয়েছিল: রাকসু জ…
  • ২৭ আগস্ট ২০২৬
সংবাদ সম্মেলনে নেই কোচ-অধিনায়ক, তোপের মুখে ম্যানেজার
  • ২৭ আগস্ট ২০২৬
গুমের অধ্যাদেশে বিএনপি আওয়ামী লীগের পথেই হাঁটছে: সারজিস আলম
  • ২৭ আগস্ট ২০২৬
সরাসরি মৌখিক পরীক্ষার মাধ্যমে চাকরি আবুল খায়ের গ্রুপে, নেবে…
  • ২৭ আগস্ট ২০২৬