যবিপ্রবি গবেষকের ন্যানো ইউরিয়া উদ্ভাবন, খরচ কমবে ৮২ শতাংশ

২৪ এপ্রিল ২০২৫, ০৭:৫১ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০১:০৮ PM
যবিপ্রবি

যবিপ্রবি © সংগৃহীত

ন্যানো ইউরিয়া সার উদ্ভাবন করেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. জাভেদ হোসেন খান। গবেষকের দাবি এক বিঘা জমি চাষ করতে খরচ হবে মাত্র ২৩০ টাকার ন্যানো ইউরিয়া। যেখানে ভর্তুকি সহ বর্তমানে খরচ প্রায় ৪ হাজার ২০০ টাকা। 

সে হিসেবে প্রচলিত সারের চেয়ে ন্যানো ইউরিয়া ব্যবহারে খরচ কমবে প্রায় ৮২ শতাংশ। দীর্ঘ গবেষণার পর মাঠ পর্যায়ে এ সার ব্যবহারেও মিলেছে সাফল্য। যবিপ্রবি অধ্যাপকের এ গবেষণা নতুন করে কৃষি বিপ্লবের স্বপ্ন দেখাচ্ছে।

ন্যানো ইউরিয়া উদ্ভাবক অধ্যাপক ড. জাবেদ হোসেন খান বলেন, ‌‘এক বস্তা ইউরিয়া সরকার ৯০-৯২ টাকা দরে আমদানি করে। সে হিসেবে দাম পড়ে প্রায় অন্তত ৪২০০ টাকা। তবে ন্যানো ইউরিয়া ব্যবহার করে এক বিঘা জমি চাষ করতে সার খরচ হবে মাত্র ২৩০ টাকা। এটি স্প্রে মেশিনের মাধ্যমে ব্যবহার করতে হবে।’

গবেষকের দাবি, এরই মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে বেশ কয়েকটি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তার উদ্ভাবন এবং মার্কিন জৈব সার উৎপাদনকারী প্রতিষ্ঠান কোলাবায়োর মধ্যে চুক্তি সই অনুষ্ঠিত হয়েছে। এ চুক্তির আওতায় কোলাবায়ো যবিপ্রবির ন্যাম ল্যাব থেকে ন্যানো সারের প্রযুক্তি গ্রহণ করবে এবং তারাও তাদের জৈবপ্রযুক্তি ন্যাম ল্যাবের সঙ্গে ভাগ করবে।

ড. জাবেদ হোসেন খান আরও বলেন, ‘গত ৭ বছর যাবত আমেরিকায় বহু গবেষণা প্রতিষ্ঠানে গবেষণাপত্র প্রকাশ করা হয়েছে এবং সেখানে তা গৃহীত হয়েছে। মিনিসোটার একটি প্রতিষ্ঠান বাংলাদেশের এই প্রযুক্তি নিতে আগ্রহী। এটা আমার নামে প্যাটেন্ট করা।’

উদ্যোক্তারা বলছেন, ন্যানো প্রযুক্তির ব্যবহার কৃষি জমির উর্বরতা রক্ষার পাশাপাশি কমাবে উৎপাদন ব্যয়ও।

দরপত্র ছাড়া জাবির মাঠ সংস্কারের অভিযোগ, তদন্তে ৪ সদস্যের কম…
  • ২৭ আগস্ট ২০২৬
বিএমইউর অনকোলজি বিভাগে বৈজ্ঞানিক প্রবন্ধ ও অ্যাবস্ট্রাক্ট ল…
  • ২৭ আগস্ট ২০২৬
মির্জা ফখরুল রাষ্ট্রপতি, সংসদে সংসদ নেতার পাশের আসনে সালাহউ…
  • ২৭ আগস্ট ২০২৬
টেলিটক বাংলাদেশ লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন ১৫ স…
  • ২৭ আগস্ট ২০২৬
‎জাবি অধ্যাপকের কক্ষে সাড়ে ৫ ফুটের সাপ, পরে যা হলো
  • ২৭ আগস্ট ২০২৬
বাংলাদেশকে টপকাতে পারল না ভারত, ফাইনালে উঠতে কী করণীয়?
  • ২৭ আগস্ট ২০২৬